সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

সংবিধানের নীতি না মেনে সংবিধান রক্ষা অর্থহীন

  • আপলোড সময় : ১৪-০১-২০২৫ ১১:৫৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৫ ১১:৫৬:২৬ অপরাহ্ন
সংবিধানের নীতি না মেনে সংবিধান রক্ষা অর্থহীন
“৭২’র সংবিধান বাতিল করা যাবে না, ৩৬ বীর মুক্তিযোদ্ধার প্রতিবাদ” এবংবিধ সংবাদ প্রচারিত হচ্ছে। খুব ভালো কথা। সংবিধান থাক। আমরা তাঁদেরকে সমর্থন করছি। কিন্তু প্রশ্ন হলো, দেশ পরিচালনা করতে গিয়ে আমরা যদি সংবিধান না মানি তবে সংবিধান রেখে কী লাভ? সংবিধান না মেনে দেশ পরিচালিত হয়েছে বিগত ৫৩ বছর ধরে এবং তার জের হিসেবে বৈষম্যবিরোধী আন্দোলনে সরকারের পতন ঘটেছে। সংবিধানের প্রস্তাবনায় মূল চারনীতির দুইটি সমাজতন্ত্র ও গণতন্ত্র, অথচ বিগত ৫৩ বছরের মধ্যে এই শব্দ দুটিকে সংবিধানের পাতায় বন্দি করে রাখা হয়েছে বটে কিন্তু রাষ্ট্রপরিচালনার মাঠপর্যায়ে কার্যকর করা হয়নি। সমাজতন্ত্র তো দিল্লি দূরস্থ এমনকি গণতন্ত্রের ছিঁটেফুটাও জনগণের জন্য বরাদ্দ করা হয়নি, যা করা হয়েছে ত হলো সাধারণ মানুষকে শোষণ করে আখের ছোবড়া বানানো এবং বিভিন্ন আইন প্রয়োগ করে বাকস্বাধীনতা হরণ করে রাষ্ট্রকে পীড়নযন্ত্রে পরিণত করা। এতো দিন রাষ্ট্র পরিচালনা করা হয়েছে দেশের বাইরে সম্পদ পাচার করতে, উন্নয়নের প্রতিটি ক্ষেত্রকে অবৈধ সম্পদ অর্জনের খেত বানাতে। আগামী দিনে এভাবে সংবিধানের ধার না ধেরে রাষ্ট্র পরিচালিত হলে আবারও বৈষম্যবিরোধী আন্দোলনের মতো কিংবা তার চেয়ে আরও বড় ধরনের আন্দোলনে নামতে হবে দেশবাসীকে। ভুলে গেলে চলবে না, নয়া ঔপনিবেশিকতার নীতি মুক্তবাজার অর্থনীতির খপ্পর থেকে দেশকে মুক্ত করে সমাজতন্ত্র ও গণতন্ত্রের চর্চা না করতে পারলে বিদেশনির্ভরতা কমবে না এবং বিদেশনির্ভরতা রাষ্ট্রকে সব সময় দুর্বল করে রাখবে। সুতরাং সর্বাগ্রে সংবিধান রক্ষা করুন এবং মনে রাখুন, সংবিধান রক্ষা করে সংবিধানের চারনীতির প্রধান দুই নীতি সমাজতন্ত্র ও গণতন্ত্রের চর্চায় ব্রতী না হলে সংবিধান রক্ষার চেয়ে সংবিধান বাতিল করাই উত্তম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা