সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জামালগঞ্জে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ক কর্মশালা

  • আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৮:০১:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৮:০১:৩৩ পূর্বাহ্ন
জামালগঞ্জে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ক কর্মশালা
স্টাফ রিপোর্টার :: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে (তারুণ্যের উৎসব ২০২৫) তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের অংশগ্রহণে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা পর্যায়ে ভীমখালী ইউনিয়ন প্রথম হওয়ায় জেলা পর্যায়ের বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে তরুণদের ভবিষ্যৎ পরিকল্পনা উদ্দীপ্ত হওয়ার জন্য বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোঃ আব্দুল বাতেন, জামালগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার সানোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী রামকুমার সাহা, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুর রব, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম শামসুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা মো. রহিম উদ্দিন, জামালগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক সুপ্রাংশু দে দিলু, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. জাহাঙ্গীর, জামালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ বিজয় দত্ত, বেহেলি ইউপির প্যানেল চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উত্তর ইউপির প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ রায় প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স