সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

ভ্যাট বৃদ্ধি জনসমাজের ভোগান্তি বাড়াবে

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ১১:৪৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ১১:৪৫:৪৯ অপরাহ্ন
ভ্যাট বৃদ্ধি জনসমাজের ভোগান্তি বাড়াবে
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানো হয়েছে এবং আশ্বাস দেওয়া হয়েছে ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের ওপর খুব বেশি প্রভাব পড়বে না। এই ‘প্রভাব পড়বে না’র নিহিতার্থ হলো জনগণের জীবন নির্বাহের ব্যয়ভার বাড়বে না, অর্থাৎ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম সহনীয় মাত্রায় স্থিতিশীল থাকবে। অর্থাৎ আশা করতে হবে যে, চাল-ডাল-তেল-নুন ইত্যাদিসহ মাছ-মাংস-সবজির দাম বাড়বে না। কিন্তু মুদ্রাস্ফীতি বজায় থাকেল মূল্যস্ফীতির আবির্ভাব অনিবার্য একটি আর্থনীতিক ক্রিয়া থামানো যায় না কীছুতেই এবং বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মুদ্রাস্ফীতির অনিবার্য পার্শ্বপ্রতিক্রিয়া স্বরূপ মূল্যবৃদ্ধি উত্তরোত্তর ঘটেই চলেছে বছরের পর বছর থেকে। এমতাবস্থায় অভিজ্ঞমহলের ধারণা, ‘প্রভাব পড়বে না’র আশ্বাসের আমেজটুকু মুক্তবাজার অর্থনীতির অধিক লাভের লোভের কেরদারিসমার গুণে শেষ পর্যন্ত কর্পূরের মতো উবে যাবে। আমরা মনে করি অর্থনীতিতে স্থিতিশীল স্বস্তি আনয়নের লক্ষ্যে অন্য কোনও বিকল্প সন্ধান করা বর্তমান ক্রান্তিকালে বাংলাদেশের জন্য অধিক কল্যাণকর হবে। ভুলে গেলে চলবে না, ইতোমধ্যে চতুর্মুখি সমালোচনা শুরু হয়ে গেছে, যা অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তিকে খর্ব করতে শুরু করেছে। তাছাড়া জীবন নির্বাহের খরচ বাড়লে জনগণের জীবনের স্বস্তি থাকে না, সে বিষয়টি উপেক্ষা করাও সরকারে পক্ষে সমীচীন বলে মনে করছেন না কৃষক-শ্রমিক নিম্নবিত্ত মেহনতি মানুষজনেরা। কারণ ভ্যাট বৃদ্ধির ফলে তারাই বেশি করে ভোগান্তিতে পড়বেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স