সুনামগঞ্জ , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা যে ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা অধ্যাদেশ নিয়ে বিরোধীদল ইস্যু তৈরির চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে : জামায়াত আমির ভোজ্যতেলের দাম বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী সিলেটে বিশিষ্টজনদের সাথে ভারতের মনিপাল হাসপাতালের কর্তৃপক্ষের মতবিনিময় শান্তিগঞ্জে বাঁধ কেটে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ, স্বস্তিতে কৃষক সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

হাওরের ৯১ ভাগ জমিতে বোরো চাষ শেষ

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ১১:৪৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ১১:৪৩:২২ অপরাহ্ন
হাওরের ৯১ ভাগ জমিতে বোরো চাষ শেষ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের শতাধিক হাওরে চলতি বোরো মওসুমে এখন পর্যন্ত প্রায় ৯১ ভাগ জমিতে বোরো ধান চাষ শেষ হয়েছে। গতকাল ১৩ ডিসেম্বর পর্যন্ত জেলায় হাওরে ৯১ ভাগ, নন হাওরে ২৫ ভাগ জমিতে বোরো আবাদ শেষ করেছেন কৃষকরা। গড়ে প্রায় ৭৪ ভাগ জমিতে বোরো আবাদ শেষ হয়েছে। চলতি বছর জেলায় ২ লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল পর্যন্ত প্রায় ১ লাখ ৬৫ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। সুনামগঞ্জ কৃষি বিভাগের মতে- ২০২৪-২০২৫ অর্থ বছরে হাওরে ৩০ ভাগ হাইব্রিড ধান, উফশী ৬৯.০৫ ভাগ এবং ০.০৫ ভাগ দেশি বোরো ধান চাষ হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত হাওরে বোরো ধান চাষাবাদ করা যাবে। এবার হাওরে সিনজেনটা, হীরা ১, হীরা-২, সুরভি, এসএলএইটএচ, ময়নাসহ বিভিন্ন প্রজাতির ধান চাষ হয়েছে। উফশীর মধ্যে টিয়া, ব্র্যাক-২, রূপালি, ইস্পাহানি, ঝলকরাজ এবং বিভিন্ন প্রজাতির বিআর ও বিনা ধান চাষ হয়েছে। প্রতিদিনই কৃষকরা সাচ্ছন্দে জমিতে বোরো চাষ করেছেন। এবার বীজের কোনও সংকট ছিলনা বলে জানান সংশ্লিষ্টরা। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, হাওরে বোরো ধানের চাষ পুরোদমে চলছে। এখন শেষের দিকে। তবে অন্যান্য বছরের চেয়ে এবার হাইব্রিড ধানের আবাদ বেড়েছে। কৃষকদের প্রণোদনা হিসেবে বীজ দেওয়া হয়েছে। মওসুমে সারও মজুদ রাখা আছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ

দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ