সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

মধ্যনগরে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ১১:২৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ১১:২৩:০৮ অপরাহ্ন
মধ্যনগরে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের বারান্দা থেকে সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে মানসিক ভারসাম্যহীন এক পুরুষের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিটিকে উপজেলার মধ্যনগর বাজারে বেশ কিছুদিন ধরে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে। তাঁকে কেউ কিছু দিলে খেতেন। জোর করে কারও কাছ থেকে কিছু নিতেন না। রবিবার রাতের যে কোনো সময় তিনি মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বারান্দায় ঘুমিয়েছিলেন। সোমবার সকাল পৌনে ১১টার দিকে এক ব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছে এমন খবর পেয়ে সকাল ১১টার দিকে সেখানে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে উপজেলা প্রশাসনের সহায়তায়তা লাশটি মধ্যনগর থানা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স