সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়
সিলেটে ওয়াজ মাহফিল

মুঠোফোন ও সোনার গয়না চুরি : থানায় ৭৪ জিডি, দুই মামলা

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ১১:১৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ১১:১৯:৩১ অপরাহ্ন
মুঠোফোন ও সোনার গয়না চুরি : থানায় ৭৪ জিডি, দুই মামলা
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটে মিজানুর রহমান আজহারী, আমির হামজাসহ কয়েকজন খ্যাতিমান বক্তার ওয়াজ মাহফিলে গিয়ে অনেকের মুঠোফোন ও সোনার গয়না হারানোর অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় গত দুই দিনে সিলেট মহানগরের শাহপরান থানায় ৭৪টি সাধারণ ডায়েরি (জিডি) ও ২টি চুরির মামলা হয়েছে। মামলায় ১০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গত বৃহ¯পতি, শুক্র ও শনিবার নগরের টিলাগড় এলাকায় সিলেট মুরারি চাঁদ কলেজ মাঠে তিন দিনব্যাপী এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিন দিনের ওয়াজ মাহফিলের শেষ দিনে প্রচুর লোক সমাগম হয়। ওই দিন অসংখ্য মানুষের মুঠোফোন ও সোনার গয়না হারিয়ে গেছে। এ ঘটনায় রবি ও সোমবার বেলা দেড়টা পর্যন্ত ৭৪টি জিডি ও ২টি চুরির মামলা হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, আনজুমানে খেদমতে কোরআন সিলেট আয়োজিত মাহফিলের শেষ দিন ছিল গত শনিবার। এদিন রাতে বক্তব্য দেন মিজানুর রহমান আজাহারী, আমির হামজাসহ কয়েকজন জনপ্রিয় ইসলামি বক্তা। তাঁদের আসার খবরে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লির ঢল নামে সমগ্র মাহফিল এলাকায়। এ সময় মুঠোফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র খোয়া যায়। এর মধ্যে আটজনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, মুঠোফোনসহ বিভিন্ন সামগ্রী হারানোর ঘটনায় ৭৪টি জিডি করেন ভুক্তভোগী ব্যক্তিরা। এছাড়া একটি মুঠোফোন ও কিছু স্বর্ণালংকার চুরির অভিযোগে দুজন মামলা করেছেন। ওই মামলায় হাতেনাতে আটক ছয় পুরুষ ও চার নারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স