সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জয়নগরে জনতার ধাওয়ার পর রাতে পুলিশের জালে আটক মাদক কারবারি রেজাউল জয়নগরে মাদক কারবারিকে জনতার ধাওয়া ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি : সংসদে মির্জা ফখরুল শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দশম দিনের কর্মসূচিতে সড়ক অবরোধ পথে যেতে যেতে: পথচারী ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ৩৪ দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা যাদুকাটা ও শিমুল বাগান রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি কামরুল বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত প্রতিশ্রুতি নয়, হাসপাতাল চাই আদ-দ্বীনের লাইসেন্স স্থগিত নিয়ে দলীয়করণ কেন, জামায়াতকে স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্ন থামছে না বজ্রপাতে মৃত্যু, সতর্কবার্তা পৌঁছানোই বড় চ্যালেঞ্জ সমাবেশ-গণমিছিল-স্মারকলিপি, জেলা সদরে সুবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাস চাই পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও ব্যবস্থা, নকলের দায় কেন্দ্রসচিবের মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন ডিজি, আশ্বাসেও অনড় শিক্ষার্থীরা মিয়ানমার করিডোর কী কাজে সুবিধা দেবে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

৩ দফা দাবি জানিয়ে বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ১১:৪৩:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ১১:৪৩:৪৩ অপরাহ্ন
৩ দফা দাবি জানিয়ে বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে পিলখানা নির্মম হত্যাকা-ের পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও প্রকৃত হত্যাকারীদের বিচারসহ ৩দফা দাবিতে মানববন্ধন করেছে জেলা বিডিআর কল্যাণ পরিষদ। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফরিদ আহমেদ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুল কাদির, বশির আহমদ, অভি প্রমুখ। মানববন্ধনে বিডিআর কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ ও তাদের পরিবার-পরিজন অংশ নেন। মানববন্ধনে বক্তারা পিলখানা নির্মম হত্যাকা-ের পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবি জানান। তাদের তিন দফা দাবি সমূহ হলো: ১. পিলখানায় নির্মমভাবে হত্যাকা-ের শিকার ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকা-ের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতিদ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং যে সকল বিডিআর সদস্যর সাজার মেয়াদ শেষ ও খালাসপ্রাপ্ত তাদের মুক্তি দিতে হবে। ২. প্রহসনের ১৮টি ¯েপশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা (যেমন: রেশন, বেতন ভাতাদি, পদোন্নতি)সহ পুনরায় চাকরিতে পুনর্বহাল বা যোগদান করাতে হবে। ৩. তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (ঙ) ধারা অবশ্যই বাদ দিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জয়নগরে জনতার ধাওয়ার পর রাতে পুলিশের জালে আটক মাদক কারবারি রেজাউল

‎জয়নগরে জনতার ধাওয়ার পর রাতে পুলিশের জালে আটক মাদক কারবারি রেজাউল