সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

দুই গুণীজনকে সংবর্ধনা দিল সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৮:০০:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৮:০০:৫০ পূর্বাহ্ন
দুই গুণীজনকে সংবর্ধনা দিল সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ
স্টাফ রিপোর্টার :: শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উপদেষ্টাম-লীর সদস্য লেখক-কলামিস্ট অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম এবং লেখক-গবেষক সুখেন্দু সেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আয়োজনে দৈনিক সুনামকণ্ঠ’র কনফারেন্স হলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদকম-লীর সভাপতি মো. জিয়াউল হক’র পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. নূরুল হক মহাজনের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনের সভাপতি প্রভাষক দুলাল মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সহ-সভাপতি মো. সাজাউর রহমান। এরপর প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানন সংগঠনের সদস্য সম্পা শিমু, বিকাশ চন্দ ও কামরুজ্জামান। সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান রাশেদ মাহমুদ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন লেখক-কলামিস্ট অধ্যাপক মহিবুল ইসলাম এবং লেখক-গবেষক সুখেন্দু সেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শাহজালাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির, জিয়াউর রহমান, আহমেদ নূর আলবাব প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাবিবল্লাহ আসকির তালুকদার এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন জয়ন্ত পাল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি