সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

প্রসঙ্গ : শিক্ষা কর্মকর্তার ব্যানার বাণিজ্য

  • আপলোড সময় : ১০-০১-২০২৫ ০৮:০১:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৫ ০৮:০১:২৩ পূর্বাহ্ন
প্রসঙ্গ : শিক্ষা কর্মকর্তার ব্যানার বাণিজ্য
জামালগঞ্জ উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ১২৬টি বিদ্যালয়ের জন্য ব্যানার তৈরির নামে বাণিজ্য করছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এনিয়ে গত ৮ জানুয়ারি দৈনিক সুনামকণ্ঠে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার বিশেষ আগ্রহে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় নতুন বছরের শুরুতে মাসব্যাপী জাতীয় কর্মসূচি গ্রহণ করে সরকার। এনিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ন্যায় প্রাথমিক বিদ্যালয়েও সরকারের তারুণ্য উৎসব-২০২৫ কর্মসূচির সাথে সঙ্গতি রেখে মাঠপর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ৩০ ডিসেম্বর ২০২৪ইং থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৫ইং পর্যন্ত জাতীয় কর্মসূচি চলমান থাকার কথা রয়েছে। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ‘আমার স্কুল, পরিচ্ছন্ন স্কুল’ শিরোনামে ‘ব্যানার’ প্রদর্শনপূর্বক শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, ‘জুলাই-আগস্ট বিপ্লব ২০২৪’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা কার্যক্রমসহ নানা কর্মসূচি পালনের কথা রয়েছে। উপজেলার স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ তাদের বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত স্লিপ ফান্ডের অর্থ থেকে ব্যানার তৈরি করার নির্দেশনা রয়েছে। কিন্তু জামালগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজ উদ্যোগে কোনো শিক্ষককে না জানিয়ে উপজেলার ১২৬টি বিদ্যালয়ের জন্য নিজেই তৈরি করেছেন ব্যানার। তাঁর প্রতিটি ব্যানার তৈরিতে সর্বোচ্চ খরচ হয়েছে ৩শত টাকা। কিন্তু তিনি প্রধান শিক্ষকদের কাছ থেকে ব্যানার প্রতি ৪শ থেকে সাড়ে চারশ টাকা আদায় করছেন। যা নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা দিয়েছে। এ বিষয়ে ভয়ে মুখ খুলতে চান না অনেক শিক্ষকরা। আমরা মনে করে, সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা কোনোভাবেই এসব ব্যানার তৈরি করতে পারেন না। মন্ত্রণালয়ের চিঠিতে স্পষ্ট উল্লেখ আছে তারুণ্যের উৎসবে স্ব স্ব বিদ্যালয় তাদের স্লিপের বরাদ্দ থেকে ব্যানারসহ আনুষাঙ্গিক সকল খরচ বহন করবে। কিন্তু ঐ উপজেলা শিক্ষা কর্মকর্তা ব্যানার তৈরি করে যে বাণিজ্যের সৃষ্টি করেছেন তা শিক্ষাক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। এধরনের কার্যক্রম যদি চলতে থাকে তাহলে শিক্ষাক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হবে। শিক্ষা কর্মকর্তার এমন কান্ডে দুর্নীতিকে উৎসাহিত করবে। আমরা মনে করি, শিক্ষা কর্মকর্তার এমন বাণিজ্য লজ্জাজনক। বিষয়টি আমলে নিয়ে এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষে ব্যবস্থা নেয়া উচিত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু