সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

থানায় ফিরেছে প্রাণচাঞ্চল্য

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৪ ০২:৩৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৪ ০২:৩৭:২৬ অপরাহ্ন
থানায় ফিরেছে প্রাণচাঞ্চল্য
শহীদনূর আহমেদ ::
প্রাণচাঞ্চল্য ফিরেছে সুনামগঞ্জের থানাগুলোতে। কর্মবিরতি ও নানা উদ্বেগ কাটিয়ে কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। জেলার সকল থানায় শুরু হয়েছে পুলিশের নিয়মিত কার্যক্রম। কোটা সংস্কার আন্দোলনকালে বিতর্কিত কার্যক্রমের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ চৌধুরীকে ক্লোজড করে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে ডিবি’র ওসি আব্দুল আহাদকে। ১৪ আগস্ট পর্যন্ত জেলার অন্য কোনো থানায় নতুন করে কোনো কর্মকর্তা পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার এমএন মোরশেদ।
এদিকে জেলার বিভিন্ন থানায় খোঁজ নিয়ে জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। অন্যান্য দিনের মতো নিজ নিজ দায়িত্ব পালনে নিযুক্ত হয়েছেন তারা। ছাত্র-জনতার পক্ষ থেকে ফুল দিয়ে পুলিশদের স্বাগত জানানো হচ্ছে।
বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানায় গিয়ে দেখা যায়, অন্যান্য দিনের মতো দাপ্তরিক কাজ চলমান রয়েছে। থানায় আইনি সেবা গ্রহণ করতে আসছেন সেবাপ্রত্যাশীরা। সাধারণ ডায়েরি, পুলিশ ক্লিয়ারেন্সসহ যাবতীয় কার্যক্রম সচল রাখতে কর্মব্যস্ততা দেখা যায় পুলিশ সদস্যদের।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, কর্মবিরতি বাদ দিয়ে পুলিশ সদস্যরা কাজে ফিরেছেন। আমি মাত্র দুইদিন হয় দায়িত্ব গ্রহণ করেছি। দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন মহলের সাথে যোগাযোগ চলমান রেখেছি। সবার সহযোগিতা পাচ্ছি। আমাদের মধ্যে আর কোনো শঙ্কা নেই। শিক্ষার্থী ও রাজনৈতিক সমাজ সাদরে গ্রহণ করেছেন। অনেকেই থানায় এসে ফুল দিয়ে বরণ করছেন। আমরাও নতুন এই বাংলাদেশে নতুনভাবে দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
পুলিশ সুপার এমএন মোরশেদ বলেন, নির্দেশনার পর থেকে জেলার সকল থানায় কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। আগের মতো থানায় থানায় প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু