সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

শিক্ষার্থীদের নিয়ে নিত্যপণ্যের বাজারে অভিযান

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৪ ০২:৩৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৪ ০২:৩৬:৩০ অপরাহ্ন
শিক্ষার্থীদের নিয়ে নিত্যপণ্যের বাজারে অভিযান
সুনামগঞ্জে ভোক্তা-অধিকার অধিদপ্তর সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করেছে। অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বুধবার (১৪ আগস্ট) দুপুরে শহরের সবজি বাজার, মোরগের হাট, ফলের বাজারে অভিযানকালে জেলা ক্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দুপুর ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীরা শহরের পুরাতন জেল রোডে তারা মিয়া স্টোর নামের একটি মুদি দোকানে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য দেখতে পান। পরে জাতীয় ভোক্তা-অধিকার অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন ও জেলা ক্যাবের সাধারণ স¤পাদক শাহজাহান চৌধুরীকে তারা বিষয়টি অবগত করেন। খবর পেয়ে তারা সেখানে যান। শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী ওই মুদি দোকানে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ওই মুদি দোকানের মালিক তারা মিয়াকে দুই হাজার টাকা জরিমানা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়। পরে একই বাজারে জহির ভোরাইটিজ স্টোরে অভিযান চালিয়ে কিছু নষ্ট মালামাল রাখার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা ক্যাবের সিনিয়র সহ-সভাপতি মো. দিলোয়ার হোসেন ও সাধারণ স¤পাদক সাংবাদিক শাহজাহান চৌধুরীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে ভোক্তা-অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে মোরগের বাজার ও ফলের বাজারে অভিযান চালিয়ে ফল ব্যবসায়ী আমিরুল ইসলামকে মূল্যতালিকা না থাকার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা-অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা