সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

নূরুল হক মহাজন : মহৎপ্রাণ মানুষের চিরপ্রস্থান

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৮:২৫:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৮:২৫:৩৭ পূর্বাহ্ন
নূরুল হক মহাজন : মহৎপ্রাণ মানুষের চিরপ্রস্থান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ ব্যক্তি ও বিশিষ্ট ব্যবসায়ী নূরুল হক (মহাজন) আর বেঁচে নেই। বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটের সময় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৫ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত নূরুল হকের নাতি তাসিন হক জানান, দাদাভাই দীর্ঘদিন ধরেন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। বুধবার দুপুরে তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলেগেছেন। দাদার জন্য জেলাবাসীর কাছে দোয়া চাই। মহান রব যেন দাদাকে জান্নাতের বাসিন্দা করেন। সুনামগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সালিশি ব্যক্তিত্ব নূরুল হক সকলের কাছে নূরুল মহাজন নামেই সমধিক পরিচিত ছিলেন। সমাজসেবা এবং শিক্ষাবিস্তারে তিনি অবদান রেখেছেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রেজাউল হক ও দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদকম-লীর সভাপতি জিয়াউল হক-এর পিতা নূরুল হক মহাজন একজন মহৎপ্রাণ মানুষ ছিলেন। দানবীর হিসেবে তাঁর খ্যাতি ছিল সুনামগঞ্জ জেলাজুড়ে। তাঁর মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো একবার দেখতে শহরের পশ্চিম হাজীপাড়াস্থ তাঁর বাসভবনে ছুটে যান বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। অশ্রুসিক্ত নয়নে মানুষজন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। অনেকে নীরবে চোখের জল ফেলেন। আজ বৃহ¯পতিবার (৯ জানুয়ারি) দুপুর ২টায় পৌর শহরের তেঘরিয়া লক্ষণশ্রী ঈদগাহ ময়দানে নূরুল হক (মহাজন)-এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে গাজীর দরগাহ কবরস্থানে দাফন সম্পন্ন হবে। এদিকে বিশিষ্ট ব্যবসায়ী নূরুল হক মহাজনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, ধর্মীয় সংগঠনের প্রতিনিধিগণ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স