সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সুপেয় পানি সংকটের সমাধান জরুরি

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ১২:৫৬:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ১২:৫৬:১১ পূর্বাহ্ন
সুপেয় পানি সংকটের সমাধান জরুরি
জেলার বিভিন্ন উপজেলায় সুপেয় পানি পেতে বিগত সরকার হস্তচালিত অগভীর নলকূপ থেকে পানি পেতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হলেও অনুপযোগী পরিকল্পনা এবং সংশ্লিষ্টদের অনিয়ম-দুর্নীতির কারণে প্রকল্পগুলো ভেস্তে গেছে। গত ৫ জানুয়ারি এনিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সুনামকণ্ঠে। প্রকাশিত প্রতিবেদন থেকে জানাযায়, অপরিকল্পিতভাবে নলকূপগুলো বসানো হয়েছে। অন্যদিকে তাপপ্রবাহ, অনাবৃষ্টি, নদী নালা ও খাল বিল ভরাট হয়ে যাওয়ায় নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। ফলে একে একে অকেজো হয়ে যাচ্ছে প্রায় লক্ষাধিক হস্তচালিত নলকূপ। শুষ্ক মওসুমে জেলার সরকারি বেসরকারি লক্ষাধিক নলকূপে পানি না উঠায় পানির অভাব মেটাতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। যদিও সমতল এলাকায় বর্ষাকালে নলকূপে পানির যোগান অনেকটা স্বাভাবিক থাকলেও পাহাড়ি এলাকায় পানির সংকট লেগেই থাকে। অন্যদিকে দেখা যাচ্ছে সদর, বিশ্বম্ভরপুর, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, দোয়ারাবাজার, ছাতক, ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুরসহ প্রায় সব উপজেলায় হস্তচালিত নলকূপের একই দশা। ফলে বিশুদ্ধ পানির জন্য ভরসা করতে হয় গভীর নলকূপের উপর। জানাগেছে, জেলার ১২ উপজেলায় সরকারি পর্যায়ে হস্তচালিত নলকূপ সচল রয়েছে ২৩ হাজার ৫৬৫ টি, এছাড়াও বেসরকারি পযার্য়ে জেলায় লক্ষাধিক নলকূপ রয়েছে। এগুলোতে শুষ্ক মওসুমে পানি না উঠায় অনেকটা অকেজো হয়ে পড়েছে। বিগত সরকার শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে পৃথক প্রকল্পের মাধ্যমে বিগত অর্থবছরে ২ উপজেলায় সাড়ে ৫ হাজার নলকূপ স্থাপন করে। কিন্তু এই অগভীর নলকূপ স্থাপন করলেও শুষ্ক মওসুমে পানি সরবরাহ বন্ধ থাকে। তাছাড়া কারিগরি ত্রুটি ও অনিয়ম-দুর্নীতির কারণে স্থাপনকৃত বেশিরভাগ নলকূপ বছর যেতে না যেতেই অকেজো হয়ে পড়েছে। জনসাধারণ সুপেয় পানি পেতে জরুরি ভিত্তিতে সরকারকে সাব-মার্সেবল পা¤পযুক্ত গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নিতে হবে। এতে জনসাধারণ সুপেয় পানি সমস্যা থেকে মুক্তি পেতে পারে। আমরা আশা করবো, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স