সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক
ফলোআপ

সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর টাঙ্গুয়ার হাওরে অভিযান

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৯:৪১:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৯:৪১:৪৯ পূর্বাহ্ন
সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর টাঙ্গুয়ার হাওরে অভিযান
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর ও মধ্যনগর উপজেলা নিয়ে বিস্তৃত বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় ইজারার কথা বলে মৎস্য আহরণের ঘটনা নিয়ে সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। কথিত ইজারাদারদের মাছ ধরার সরঞ্জাম জব্দসহ বিপুল পরিমাণ জাল পুড়িয়েছে। তবে স্থানীয় প্রভাবশালীদের কিছু লোক এখনো সংরক্ষিত এলাকায় মাছ ধরার সরঞ্জাম রয়ে গেছে এবং তারা মাছ ধরছে বলে স্থানীয়রা জানিয়েছেন। উল্লেখ্য সম্প্রতি দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার ‘টাঙ্গুয়ার হাওরেরর সংরক্ষিত এলাকায় মৎস্য আহরণ’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের প্রেক্ষিতে স্থানীয় পরিবেশবিদরা সোচ্চার হলে প্রশাসন অভিযান শুরু করে। তাহিরপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয়দের ইজারার কথা বলে একটি চক্র টাঙ্গুয়ার হাওরের তেকুইন্যা, চটানিয়া ও লেছুয়ামারাসহ বিভিন্ন সংরক্ষিত জলাশয়ে মাছ আহরণ শুরু করে। এই জলাশয়গুলোসহ হাওরের মাছের অভয়াশ্রম রৌয়া বিলের একাধিক অংশ, গোলাবাড়ি গুপ নামে ও ভবানিয়ার টেক নামে এবং চটানিয়া বিলের অংশ গলাচিপা নামের অংশ, ও চটানিয়া গাঙ খাস-কালেকশনের কথা বলে স্থানীয় একাধিক চক্র প্রকাশ্যে সংরক্ষিত এলাকায় মাছ ধরতে থাকে। এ নিয়ে সুনামকণ্ঠে সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসন অভিযানের সিদ্ধান্ত নেয়। গত ১ জানুয়ারি থেকে এসব এলাকায় গিয়ে কথিত ইজারাদারদের মাছ ধরার সরঞ্জামসহ জাল জব্দ করে প্রশাসন। প্রায় দুই লক্ষ টাকার জাল জব্দ করে পুড়িয়ে দেয় উপজেলা প্রশাসন। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, টাঙ্গুয়ার হাওরের বাফারজোন ও কোরজন অংশসহ সংরক্ষিত এলাকার কোনও অংশ ইজারা দেওয়া হয়নি। ভুয়া ইজারার কথা বলে স্থানীয় কিছু লোক মাছ আহরণ করছিল। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে আমরা অভিযানে নামি। আমরা বিপুল পরিমাণ মাছ ধরার জালসহ মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জামও জব্দ করেছি। টাঙ্গুয়ার হাওর সুরক্ষায় আমাদের এই অভিযান চলবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু