সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

জমিয়ত নেতা মুখলিছুর রহমানকে সংবর্ধনা

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৯:২১:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৯:২১:৪৫ পূর্বাহ্ন
জমিয়ত নেতা মুখলিছুর রহমানকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার :: জমিয়তের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইউরোপ জমিয়তের প্রচার স¤পাদক সুনামগঞ্জ-৪ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী সংক্ষিপ্ত সফরে দেশে আসায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৪ জানুযারি) সকালে দারুল হিকমা ছাত্র সংসদের পক্ষে দিরাই রাস্তা পয়েন্টে বর্ণাঢ্য সংবর্ধনার মাধ্যমে তাকে বরণ করে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে পৌর শহরের পুরাতন বাস-স্টেশনে নিয়ে আসা হয়। মোটরসাইকেল শোভাযাত্রা শেষে পুরাতন বাসস্টেন্ডে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা জমিয়তের যুগ্ম সাধারণ স¤পাদক ও পৌর শাখার সভাপতি মাওলানা রুকন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী। জেলা যুব জমিয়তের সাবেক সভাপতি, জেলা জমিয়তের যুব বিষয়ক স¤পাদক মাওলানা আরশদ নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আবুল ক্বাসেম, পৌর জমিয়তের সাধারণ স¤পাদক মুফতি মুবাশ্বির আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা আমির হোসাইন, মাওলানা নুরুজ্জামান আলমগীর প্রমুখ। এসময় জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত ও দারুল হিকমা ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জমিয়তের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী বলেন, বিগত সময়ে মানুষের নাগরিক অধিকার এবং ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আলহামদুলিল্লাহ গত ৫ আগস্ট জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন হয়েছে এবং দেশ ছেড়ে পালিয়েছে। বিগত সময়ে মানুষ ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। স্বৈরাচার সরকারের পাতানো নির্বাচনে অনেক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেননি, আগামী নির্বাচনে আমিসহ আমার মতো অসংখ্য যোগ্য প্রার্থী নির্বাচনে অংশ নিবে বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমি সংসদে যেতে পারি তাহলে জীবনের শেষ রক্ত থাকা পর্যন্ত আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করার সুযোগ করে দিতে চেষ্টা করব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪