সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

আলোকিত সুনামগঞ্জ মানবিক সংগঠনের বৃত্তি বিতরণ

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৪:৪৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৪:৪৭:৩৬ পূর্বাহ্ন
আলোকিত সুনামগঞ্জ মানবিক সংগঠনের বৃত্তি বিতরণ
স্টাফ রিপোর্টার :: আলোকিত সুনামগঞ্জ মানবিক সংগঠন মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে জেলার বিভিন্ন উপজেলার ৫ম, ৭ম ও ৮ম শ্রেণির ৬৫ জন শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রধান করা হয়। এসময় বৃত্তিপ্রাপ্তদের সনদপত্র ও স্মারক প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলোকিত সুনামগঞ্জ মানবিক সংগঠনের সভাপতি শাহরিয়ার হক নাবিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়োর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু নোমান মোহাম্মদ শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী আবু মোশারত খোকন, শাহীনা চৌধুরী, এনামুল হক, অ্যাড. খলিল রহমান, ইমতিয়াজ সরকার, সামিনা চৌধুরী, শহীদ নূর আহমেদ প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলোকিত সুনামগঞ্জ মানবিক সংগঠনের সহ-সভাপতি মুস্তাকিম খাঁন রোহান, সাধারণ স¤পাদক নাছিফ আজিজ চৌধুরী, তাহসিন আহমদ, মোতাসিম হক নাফিস, সামসুজ্জামান, জুবায়ের, অয়ন, তাসনিম সরকার ইমামিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খালিদ আহমদ সাইফ ও আবির শাহরিয়ার মাহি। বৃত্তি পরীক্ষায় ৫ম শ্রেণিতে জামালগঞ্জ উপজেলার সামিউল হাসান, ৭ম শ্রেণিতে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অয়ন সরকার আবির, ৮ম শ্রেণিতে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সাদিকা আক্তার ১ম স্থান অর্জনকারীর পুরস্কার গ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা