সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

ধর্মপাশায় মাছ লুটের ঘটনায় মামলা

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৪:৪৩:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৪:৪৩:০১ পূর্বাহ্ন
ধর্মপাশায় মাছ লুটের ঘটনায় মামলা
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার ডুবাইল বিল গ্রুপ জলমহালে দেশীয় অস্ত্র ও জালসহ নৌকাযোগে অবৈধভাবে ৫০ থেকে ৬০জন জেলে ঢুকে তিনজন পাহারদারকে মারধর করে সাত লাখ টাকা মূল্যের মাছ লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জয়ধনা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও ডুবাইল বিল গ্রুপ জলমহালটির ইজারাদার মো. মালেক শিকদার (৪৮) বাদী হয়ে পাশের নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার জৈনপুর গ্রামের ১৯জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে শুক্রবার দুপুরে ধর্মপাশা থানায় এই মামলাটি করেছেন। গত ২৭ ডিসেম্বর রাত পৌনে ১২টার দিকে ডুবাইল জলমহালের তিনজন পাহারাদারকে মারধর করে সেখান থেকে মাছ লুটপাট করার এই ঘটনা ঘটে। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তার করার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা