সুনামগঞ্জ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন

ধান-চাল সংগ্রহ সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৩-০১-২০২৫ ১০:২৯:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৫ ১০:২৯:০৫ পূর্বাহ্ন
ধান-চাল সংগ্রহ সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলায় আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াম মিয়ার সভাপতিত্বে ও জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মইনুল ইসলাম ভুঞার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, সুনামগঞ্জ জেলা মিল মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, মিল মালিক আব্দুল আহাদ, ফজলুর রহমান, আব্দুস শহীদ, শাহীন আহমদ, হারুনুর রশিদ প্রমুখ। সভায় জানানো হয়, এবছর আমন ধান সংগ্রহর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়ছ ৪ হাজার ৬০১ মেট্রিক টন। বৃহস্পতিবার পর্যন্ত ৪১১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। এছাড়া আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা হচ্ছে ৫ হাজার ৩৭৭ মেট্রিক টন। এর মধ্য সংগ্রহ করা হয়েছে ২ হাজার ১৬২ মেট্রিক টন। সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা হচ্ছে ৩ হাজার ৯২ মেট্রিক টন। এরমধ্যে সংগ্রহ করা হয়েছে ১ হাজার ১৩৮ মেট্রিক টন চাল। জানুয়ারি মাসের মধ্যে আমন ধান ও চাল সংগ্রহ লক্ষ্যমাত্রায় পৌছার নির্দেশনা দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী