সুনামগঞ্জ , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

আলমপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা, দর্শনার্থীর ভিড়

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ০১:১৫:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ০১:১৫:২১ পূর্বাহ্ন
আলমপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা, দর্শনার্থীর ভিড়
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়নের আলমপুরে ৩দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা স¤পন্ন হয়েছে। গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আলমপুর মাঠে চলে এই প্রতিযোগিতা। মঙ্গলবার প্রতিযোগিতার ফাইনাল খেলায় উৎসবে মেতে উঠেন হাজারো দর্শক। খেলার মাঠে গিয়ে দেখা যায়, ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে জেলার দূর-দূরান্ত থেকে কয়েক হাজার দর্শক এসেছেন। উৎসবের আমেজে মেতে উঠেছেন এলাকার মানুষ। আয়োজক কমিটির সদস্যগণ জানান, জেলার বিভিন্ন এলাকা থেকে ১৭৫টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয় এবং ঘোড়ার সাথে ছিলেন একজন করে অশ্বারোহী। খেলায় পুরস্কার হিসেবে রয়েছে টিভি, খাসি, ছাতা, কলস ইত্যাদি। খেলা দেখতে মাঠের চারপাশে দর্শনার্থীদের ভিড় ছিল। আনন্দে মেতে উঠেন খেলা দেখতে আসা হাজারো দর্শক। খেলায় বিভিন্ন নামে ঘোড়া নিয়ে আসেন ঘোড়ার মালিকগণ। ঘোড়ার নামেও ছিল বৈচিত্র। রাজ মুকুট, বাংলার সুলতান, বাদশাহ, বীর বাহাদুর, রকেট লাল, পাগলা ঘোড়াসহ বিভিন্ন রকমের নাম ছিল ঘোড়ার। আলমপুর গ্রামের বাসিন্দা মিসবাহ বলেন, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রামবাংলার খেলাগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন। আগামীতে এ আয়োজনের আরও প্রসার ঘটানো হবে। আয়োজক ইউপি সদস্য আলিম উদ্দীন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হলো ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রতি বছর খেলার আয়োজন করে থাকি আমরা। খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মাঠে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। আাগামীতে আরো বড় পরিসরে খেলার আয়োজন করবো। এদিকে এ প্রতিযোগিতাকে ঘিরে আলমপুর মাঠে বসে অসংখ্য দোকানপাট। সবমিলিয়ে আনন্দে আয়োজনে শেষ হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ