সুনামগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’

​দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৪ ০২:০১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৪ ০২:০১:২৭ অপরাহ্ন
​দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন
ডাচ-বাংলা ব্যাংক-এর ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সুনামগঞ্জ সদর উপজেলার কায়েরগাঁও, নারায়ণতলা, জাবালে নূর জামেয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ভার্ড চক্ষু হাসপাতালের উদ্যোগে ডাচ-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে ‘দৃষ্টি’ প্রকল্পের অধীনে মোট ১৩জন দরিদ্র রোগীকে বিনামূল্যে এবং স্বল্প মূল্যে হাসপাতালের পেইড রোগী ফ্যাকো, এসআইসিএস ও অন্যান্য অপারেশনসহ সর্ব মোট ২৬ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে।

হাসপাতালের নিজস্ব ২৪ বছরের অভিজ্ঞ সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনের মাধ্যমে উন্নত প্রযুক্তির লেন্স সংযোজনের মাধ্যমে সফলভাবে রোগীদের অপারেশন স¤পন্ন হওয়ার পর সকল রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন। রোগীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক সুনামগঞ্জের ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ এবং ব্যাংক কর্মকর্তা মো. সানরিয়ার তাসনুভ।

ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ-বাংলা ব্যাংক, ছানি রোগী ও ঠোঁট কাটা রোগীদের চিকিৎসা সেবা এবং ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি দিয়ে থাকে।

এই মানবিক উদ্যোগকে রোগী, রোগীর অভিভাবকসহ সকলেই সন্তোষ প্রকাশ এবং ভার্ড আই কেয়ার সার্ভিস (ভার্ড-ইসিএস)-এর ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জ এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও

বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও