সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

পারিবারিক কলহের জের : তাহিরপুরে বেয়াইকে পিটিয়ে হত্যা

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৯:২১:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৯:২১:৩৬ পূর্বাহ্ন
পারিবারিক কলহের জের : তাহিরপুরে বেয়াইকে পিটিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে পারিবারিক কলহের জের ধরে বেয়াইকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত রোববার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা নয়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত ইকবাল হোসেন (৬০) ওই গ্রামের মৃত ইছাক আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে, লাকমা নয়াপাড়া গ্রামের ইকবাল হোসেনের ছেলে আছান উল্লাহর সাথে বাড়ির পাশের শাহাবুদ্দিনের মেয়ের বিয়ে হয় বেশ কিছুদিন পূর্বে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর বিষয় নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। রোববার সন্ধ্যায় আছান উল্লাহ ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তখন স্বামী-স্ত্রীর ঝগড়ায় মেয়ের পক্ষ নেন তার বাবা শাহাবুদ্দিন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে গুরুতর আহত হন ছেলের বাবা ইকবাল হোসেন। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, এই বিষয়ে নিহতের ভাই আলী হোসেন বাদী হয়ে মেয়ের বাবা শাহাবুদ্দিন, মা ভুলনা বেগম, বোন সোমা বেগমসহ ৯ জনকে আসামি করে তাহিরপুর থানায় সোমবার (৩০ ডিসেম্বর) একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স