সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

ষোলঘর প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাছ বাজারের সংলগ্নতা প্রসঙ্গে

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০৯:২৭:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০৯:২৭:৫৭ পূর্বাহ্ন
ষোলঘর প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাছ বাজারের সংলগ্নতা প্রসঙ্গে
সুনামগঞ্জ শহরের ষোলঘর মাঠে বাণিজ্যমেলা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ প্রতিবাদ সভা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্মুখে বৃহত্তর ষোলঘর এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার আইনজীবীরা ও পৌরসভার বিভিন্ন এলাকার ক্রীড়াপ্রেমী সচেতন নাগরিকগণ অংশগ্রহণ করেন এবং পরের দিন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন ষোলঘরের মুসল্লিরা। শুক্রবার (২৭ ডিসেম্বর) বাদ জুম্মা এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদীদের বক্তব্য হলো, মেলার আড়ালে অশ্লীল নৃত্যসহ উচ্চস্বরে মাইক বাজানো ও উচ্চশব্দ সৃষ্টি হয়, সড়কে যানজট লেগে থাকে, রোগীর সমস্যা হয়, নামাজ-রোজা সবকিছুর ব্যাঘাত ঘটে, বাচ্চাদের খেলাধুলা বন্ধ হয়ে যায়, এলাকার পরিবেশ নষ্ট হয়। আমরা এলাকাবাসীর সচেতনতার তারিফ করি আর তাদের সমর্থনও করি। প্রতিবাদীদের বক্তব্যে বাচ্চাদের খেলাধুলার সুযোগ নষ্টের বিষয়টি এসেছে। এজন্যে তাঁদের আবারও ধন্যবাদ। কিন্তু খেলাধুলার আগে চাই লেখাপড়ার নিশ্চয়তা। অতীব পরিতাপের বিষয় যে, বাচ্চাদের লেখাপড়ার বিষয়টি প্রতিবাদীদের বিবেচনায় নেই। অথচ একটি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশেই অবস্থান করছে। বাণিজ্যমেলার কোলাহলের ভোগান্তি এই বিদ্যালয়ের জন্য স্থায়ী নয়, কদিন পরে মেলা থাকবে না। কিন্তু এই বিদ্যালয়ের পাশে মাছের হাট বসানো হয়েছে, সেটি সব সময় থাকবে। বাণিজ্যমেলার কারণে বাচ্চারা কীছুদিন খেলাধুলা করতে পারবে না, এজন্য অভিভাবকরা চিন্তিত হয়েছেন, কিন্তু বিদ্যালয়ের দেয়াল লাগোয়া মাছবাজারের উচ্চ কোলাহল ও বিশ্রী গন্ধের কারণে বছরব্যাপী বাচ্চাদের লেখাপড়া বিঘিœত হবে, এই বিষয়টা দীর্ঘদিন যাবৎ অভিভাবকদের নজরে আসছে না। বাচ্চাদের এই শিক্ষাসমস্যা নিয়ে কেউ কোনও প্রতিবাদ কিংবা বিক্ষোভ করছেন না কেন বোধগম্য নয়। অভিজ্ঞমহলের ধারণা, ষোলঘরের বাচ্চাদের অভিভাবকেরা সাময়িক হিসেবে ছোট একটি সমস্যাকে যতোটা বড় করে দেখেন এবং ভাবেন, সব সময়ের জন্যে লেগে থাকা একাট বড় সমস্যাকে ততোটাই ছোট করে দেখেন ও ভাবেন। তাই ষোলঘর প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাছবাজার বসানো হয়েছে এবং বসানোই থাকবে। কেউ প্রতিবাদ করবেন না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প