সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির নির্বাচন আজ

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৯:১১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৯:১১:৫৬ পূর্বাহ্ন
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির নির্বাচন আজ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ হবে আজ বৃহঃপতিবার। লাইব্রেরিতে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এবার সহ-সভাপতির ২টি, সহ-সাধারণ স¤পাদক ২টি এবং সদস্য পদের ৭টিতে সরাসরি ভোট হচ্ছে। এসব পদে ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতির দুটি পদের ৪জন প্রার্থী হলেন অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, সুখেন্দু সেন, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও মোহাম্মদ আবুল হোসেন। সহ-সাধারণ সম্পাদকের ২টি পদে প্রার্থী আছেন ৩জন। তারা হলেন দেওয়ান গিয়াস চৌধুরী, অ্যাডভোকেট এআর জুয়েল ও মো. আমিনুল হক। সদস্য পদের ৭টিতে প্রার্থী আছেন ১২জন। তারা হলেন- অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট এনাম আহমদ, শাহীনুর রহমান, অ্যাডভোকেট আবুল হোসেন, প্রদীপ কুমার পাল, আলমগীর আহমদ তালুকদার, মো. উবায়দুর রহমান, রিংকু চৌধুরী, সুহেল আলম, মোহাম্মদ সুবাস উদ্দিন, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, অ্যাডভোকেট ফজলুল হক। সাধারণ সম্পাদক পদে এবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংবাদিক-আইনজীবী খলিল রহমান। তিনি ২০২২ সালের নির্বাচনেও একই পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এবার কোষাধ্যক্ষ পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল লাইব্রেরির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এর নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন। লাইব্রেরির ১৫টি পদের মধ্যে ১৩টি পদে দুই বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি হিসেবে পদাধিকার বলে রয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক; সিনিয়র সহ-সভাপতি সুনামগঞ্জ পৌরসভার মেয়র। এই দুইটি পদ বাদে বাকি ১৩টিতে ভোট হয়। এবার লাইব্রেরির দাতা ও আজীবন সদস্য হিসেবে ভোটার আছেন ৭৪৮জন। লাইব্রেরির সকল সম্মানিত দাতা ও আজীবন সদস্যদের ভোট প্রদানের আমন্ত্রণ জানিয়েছেন সাধারণ সম্পাদক অ্যডভোকেট খলিল রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪