সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার

প্রশাসনে ‘দলকানা’দের পদায়ন চাই না

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৪ ০৩:০১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৪ ০৩:০১:০৩ অপরাহ্ন
প্রশাসনে ‘দলকানা’দের পদায়ন চাই না
গণমাধ্যমে প্রকাশ- অন্তর্বর্তী সরকার দেশের প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করছেন। তাতে বিগত সরকারের আমলে রাজনীতিক বিবেচনায় পদায়িতদের প্রত্যাহার করে পদবঞ্চিতদের পদায়ন নিশ্চিত করা হবে এবং ১৬ বছর ধরে বঞ্চিত, যোগ্য, নিরপেক্ষ ও স্বচ্ছ ইমেজের কর্মকর্তারা এই সুযোগ লাভ করবেন বলে ধারণা করা হচ্ছে।

এমন পরিবর্তন অবশ্যই দেশবাসীর কাম্য বটে। এই প্রক্রিয়া মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও মাঠপর্যায়ের প্রশাসনিক পরিসরে (বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, অতিরিক্ত ও জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার ক্ষেত্রে বিশেষ করে) কার্যকর করা হবে। সরকারের এই উদ্যোগকে আমরা অভিনন্দন জানাই এবং অভিনন্দন জানিয়েই বক্তব্য শেষ করতে চাই না। বলতে চাই যে, এই প্রক্রিয়া কার্যকর করতে গিয়ে অতীতের  রাজনীতিক বিবেচনায় নিয়োগের পুনরাবৃত্তি যেনো না ঘটে অর্থাৎ ‘দলকানা’দেরকে বাদ দিয়ে আবার নতুন করে ফের অন্যকোনও ‘দলকানা’দের পদায়ন করা যেনো না হয়। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে প্রশাসনে রদবদলের এই কার্যক্রমকে ‘দলকানা’দের বিরুদ্ধে একটি ছাকনি করে তোলা হোক, এই প্রত্যাশা করছি। এই ‘দলকানা’রা দেশের ও দেশের মানুষের মঙ্গলের জন্য রাজনীতি করেন না, বরং তারা রাজনীতি করেন আত্মস্বার্থ চরিতার্থ করার জন্যে এবং তারা আপাদমস্তক আত্মসাৎপ্রবণ হয়ে থাকেন, দেশে বিদেশে কেবল সম্পদ বাড়ান। এর ফলে তারা দুর্নীতির বাইরে কোনও নীতি অনুসরণে ব্যর্থ হন, প্রকারান্তরে দেশ পিছিয়ে পড়ে এবং দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি, ধনবৈষম্য ও নৈরাজ্য বেড়ে গিয়ে দেশ দুর্বৃত্তদের অভয়ারণ্যে পর্যবসিত হয়।

তাছাড়া মনে রাখতে হবে যে, দেশের মানুষ আমলাতন্ত্রের রাজনীতিক ব্যবহার চান না এবং আমলাতান্ত্রিক প্রভুত্ব থেকেও মুক্তি চান। তারা চান না যে, প্রশাসনের আসনগুলোতে এক একজন মূর্তিমান মেকলে বসে থেকে একদা ব্রিটিশরা যেমন ভারতের জনগণকে দাস বানিয়ে শাসন করেছিল তেমনি করে দেশের মানুষকে শাসন করেন। 

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে