সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০১:৪৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০১:৪৩:১৩ পূর্বাহ্ন
চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলায় জলমহালে চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৩টায় উপজেলার ডিলারপট্টির তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উপজেলা যুবলীগ নেতা আল সুফি রাসেল (৪৩) জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও এই মামলার ১নং আসামি আব্দুর রাজ্জাকের ছেলে। মামলা সূত্রে জানাযায়, জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের বৌলাই নদী জামালগঞ্জ অংশ উন্মুক্ত (শরীফপুর দক্ষিণ মাথা থেকে জামালগঞ্জ উপজেলার শেষ সীমানা পর্যন্ত) ১৪৩১ বাংলা সনের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় রাজস্ব শাখার ১৫/১০/২০২৪ ইং তারিখের ৪৪৭/৩২৩/৩৭৯/০৫.৪৬.৯০০০.০০৮.৩৪.০৪২.২০২৩.-১৬০১, নম্বর স্মারকে টোকেন ফি'র মাধ্যমে মৎস্য আহরণের অনুমতি পান কামধরপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মতিউর রহমানের মৎস্যজীবী সমিতি। পরে ওই সমিতির লোকজন মৎস্য অভয়াশ্রম থেকে মাছ আহরণ শুরু করলে রাসেলসহ আরো অন্যান্য আসামি একাধিকবার অবৈধভাবে জলমহালে অনুপ্রবেশ করে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে ১৫ ডিসেম্বর দলবল নিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে জলমহালে প্রবেশ করে আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকার মাছ ক্ষয়ক্ষতিসহ দেড় লক্ষ টাকার মালামাল নষ্ট করে বিলে থাকা মৎস্যজীবীদেরকে বেধড়ক মারপিট করেন। ঘটনার পরদিন ১৬ ডিসেম্বর ১৮ জনের নাম উল্লেখ করে ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে জামালগঞ্জ থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন কামধরপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মতিউর রহমান। এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ শ. ম কামাল হোসেইন জানান, এ মামলার ৭নং আসামি মো. জুয়েল (২৫) ও ৫নং আসামি আল সুফি রাসেলকে (৪৩) ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরকেও গ্রেফতারের চেষ্টা চালছে। এ মামলার অন্যান্য আসামিরা হলেন- মো. আব্দুর রাজ্জাক (৬৫), মো. জমির আলী (৫২), মো. আমির আলী (৪৫), আল রফিক হিমেল (৩৮), আল আফাজ জুয়েল (৩৬), আশক মিয়া (৪৫), নয়ন মিয়া (৪০), রাষ্টু মিয়া (৪২), মো. কবির হোসেন (২২), আওয়াল মিয়া (৩২), রাসেল মিয়া (৩০), রহিম মিয়া (২৫), জসিম উদ্দিন (২০), বিল্লাল মিয়া (৪৫), জামাল মিয়া (৪০), শামছুল হক (৪০)সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স