সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

হাওরের পানি নিষ্কাশনে ধীরগতি, বিপাকে কৃষক

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৯:৩৫:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৯:৩৫:০০ পূর্বাহ্ন
হাওরের পানি নিষ্কাশনে ধীরগতি, বিপাকে কৃষক ছবি: জলাবদ্ধতা বাড়িরনামা হাওর
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে হাওরের পানি নিষ্কাশন হচ্ছে ধীরগতিতে। এতে বিপাকে রয়েছেন স্থানীয় অনেক কৃষক। জানাযায়, উপজেলার সকল হাওরের পানি সঠিক সময়ে কমে বোরো জমি রোপণ করার প্রায় উপযুক্ত সময় ঘনিয়ে আসলেও বেহেলী ইউনিয়নের ‘বাড়িরনামা’ হাওরের পানি এখনো পুরোপুরি কমেনি। ধীরগতিতে ‘বাড়িরনামা’ হাওরের এই পানি নিষ্কাশনে বিপাকে রয়েছেন কৃষকগণ। রবিবার সকালে ভুক্তভোগী একাধিক কৃষকের সাথে কথা বলে বাড়িরনামা হাওরে সরেজমিনে গেলে কৃষকদের অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া যায়। এ ব্যাপারে রহমতপুর গ্রামের কৃষক আব্দুল মিয়া বলেন, উপজেলার অন্যান্য হাওরের তুলনায় এই মুহূর্তে আমাদের ছোট্ট এই হাওরটিতে এখনো অনেক জমি পানিতে তলিয়ে আছে। এই পানি আরো আগেই নিষ্কাশন হওয়ার কথা। কিন্তু বাড়িরনামা হাওরের মাঝখানে একটি বিল থাকাতে গ্রামের কেউ পানি নিষ্কাশনের কোনো উদ্যোগ নিতে পারেনা। তাই প্রশাসনের সহায়তায় যতদ্রুত সম্ভব আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। শিবপুর গ্রামের কৃষক বিল্লাল হোসেন বলেন, আমাদের এই হাওরে কয়েকটি গ্রামের কৃষকের প্রায় একশ একর জমি রয়েছে। সময়মতো প্রতি বছর পানি নিষ্কাশন না হওয়াতে আমরা বিপাকে পড়ে যাই। বেহেলী গ্রামের সাবেক ইউপি সদস্য জয়ন্ত তালুকদার বলেন, আমাদের এই হাওরটি যদিও ছোট, তবে এখনো জলমগ্ন রয়েছে। সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে কিভাবে এই জলমগ্ন থেকে পরিত্রাণ পাই তার যেন ব্যবস্থা করেন। বেহেলী গ্রামের বর্তমান ইউপি সদস্য যিশু তালুকদার বলেন, এই হাওরে এখনো পানি থাকার কারণে অনেক জমি তলিয়ে আছে। সঠিক সময়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার। জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার সাহা বলেন, পানি নিষ্কাশনের ব্যাপারটা ইউএনও মহোদয় ও পানি উন্নয়ন বোর্ড দেখেন। তারপরও আমি ওনাদের সাথে কথা বলে যৌথভাবে সমাধান করার চেষ্টা করবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার