সুনামগঞ্জ , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৯:৩৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৯:৩৩:২৮ পূর্বাহ্ন
জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ
বাংলাদেশ ব্যাংক, সিলেট কর্তৃক আয়োজিত “জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠান-২০২৪” সুনামগঞ্জ সোনালী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। রবিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি সুনামগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য। সিনিয়র অফিসার তোড়া রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের যুগ্ম পরিচালক আবু সালেহ মোহাম্মদ আরিফ চৌধুরী। সমন্বয়কারী হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের উপপরিচালক শংকর চন্দ্র এবং এমএফএসডিপি বিষয়ক বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের উপপরিচালক কেয়া চন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখা, সুনামগঞ্জের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও শাখা প্রধান সঞ্জয় কুমার দেব। এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ অঞ্চলের তফসিলী ব্যাংকের প্রতিনিধিবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক-শিক্ষার্থীগণ, ব্যবসায়ীবৃন্দ ও সুধীজন। উক্ত অনুষ্ঠানে জালনোট শনাক্ত ও প্রচলন প্রতিরোধের বিষয়টি সার্বিকভাবে তুলে ধরেন রিসোর্স পার্সন আবু সালেহ মোহাম্মদ আরিফ চৌধুরী। জনসাধারণকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং ডিজিটাল পেমেন্ট সম্পর্কে সচেতন করতে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের উপপরিচালক কেয়া চন্দ। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন