সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

টাঙ্গুয়ার হাওরে শিকারিরা বেপরোয়া : পাখি শিকার করে বিক্রির জন্য ফেসবুকে ভিডিও!

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৯:২৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৯:২৯:১০ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে শিকারিরা বেপরোয়া : পাখি শিকার করে বিক্রির জন্য ফেসবুকে ভিডিও!
স্টাফ রিপোর্টার :: টাঙ্গুয়ার হাওরে পরিযায়ী পাখি শিকার করে বিক্রির জন্য ফেসবুকে ভিডিও দিয়েছে এক পাখি শিকারি! এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর সচেতনমহলে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা এ ব্যাপারে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। পাখি শিকারি দেলোয়ার হোসেন (৩৫) তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। জানাগেছে, সম্প্রতি ‘হাওরপাড়ের মানুষ’ নামের একটি ফেসবুক আইডি থেকে কুচা দিয়ে ও ফাঁদ দিয়ে পাখি শিকারের একাধিক ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে দোলোয়ারকে বলতে শুনা যায়- আমি মাছ ধরা বাদ দিয়ে এখন হাওরে পাখি শিকার শুরু করেছি। অপরদিক থেকে অন্য একজন দেলোয়ারকে বাধা দিয়ে জেলের ভয় দেখাতেও শুনা যায়। এমন চাঞ্চল্যকর ভিডিওটি নিমিষেই ছড়িয়ে পড়ে সর্বত্র। খোঁজ নিয়ে জানা গেছে, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে পাখি শিকারের সাথে জড়িত। শুধু দেলোয়ার হোসেন নয় হাওরপাড়ের একটি সিন্ডিকেট রয়েছে তারা শীত আসলেই প্রতি বছরেই রাতের অন্ধকারে কুচা ও ফাঁদ দিয়ে টাঙ্গুয়ার হাওরসহ উপজেলার বিভিন্ন হাওরে পাখি শিকার করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে। স্থানীয় বাসিন্দারা জানান, গত ১০ বছরে ধরে টাঙ্গুয়ার হাওর রক্ষার দায়িত্বে থাকা লোকজনের কারণেই টাঙ্গুয়ার হাওর এখন প্রায় পাখি, মাছ ও গাছ শূন্য হয়ে পড়েছে। এই বিষয়ে জানতে দেলোয়ার সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে সুনামগঞ্জ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন আহমেদ জানিয়েছেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, টাঙ্গুয়ার হাওরে কোনো অনিয়মকারীকে ছাড় দেয়া হবে না। পাখি শিকারকারীদের কঠোরভাবে দমন করা হবে। আর পাখি শিকার করে তার ভিডিও প্রকাশের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো ছাড় দেয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি