সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন
হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির অভিষেক ও শপথ গ্রহণ

নিয়ম মেনে ফসলরক্ষা বাঁধ নির্মাণ করতে হবে

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ১২:৩৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ১২:৩৪:৫৫ পূর্বাহ্ন
নিয়ম মেনে ফসলরক্ষা বাঁধ নির্মাণ করতে হবে
স্টাফ রিপোর্টার :: হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই অভিষেক অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি মো. ইয়াকুব বখত বাহলুল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. শহীদুজ্জামান চৌধুরী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সহ-সভাপতি সুখেন্দু সেন, সাধারণ স¤পাদক বিজন সেন রায়, জেলা কার্যকরি কমিটির সভাপতি অলিউর রহমান চৌধুরী বকুল। জেলা হাওর বাঁচাও আন্দোলন সংগঠনের সাধারণ স¤পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, মোহাম্মদ মুরশেদ আলম, যুগ্ম সাধারণ স¤পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক স¤পাদক নজরুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুল্লা হেলালী, জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহানা আল আজাদ, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল গণী আনসারী, ছাতক উপজেলা শাখার সদস্যসচিব জাহাঙ্গীর আলম, সদস্য সুজন তালুকদার, শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ স¤পাদক মো. আবু সাঈদ, সদর উপজেলা কমিটির দপ্তর স¤পাদক এম.আর শামীম তালুকদার, শান্তিগঞ্জ শাখার অর্থ সম্পাদক জিয়া উদ্দিন, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান, দিরাই উপজেলা কমিটির তথ্য ও গবেষনা সম্পাদক মিজানুর রহমান। আলোচনা সভার আগে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, এবারের বাঁধের কাজ মনগড়াভাবে করা হচ্ছে। হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দদের গুরুত্ব দেয়া হচ্ছে না। কোনো কোনো উপজেলায় অপ্রয়োজনীয় বেড়িবাঁধের উদ্বোধনও হচ্ছে। তারা বলেন, গতবছর পিআইসির জন্য যেমন বরাদ্দ ছিল, এবারও বরাদ্দের কোনো পরিবর্তন হয়নি। এবার অনেক বাঁধ শুধু সংস্কার হবে। সামান্য বরাদ্দে সংস্কার করা সম্ভব। কিন্তু ওই বাঁধে গত বছরের মতো বরাদ্দ দেয়া হয়েছে। এবার বাঁধের প্রক্রিয়ার শুরুতে দুর্নীতি আরম্ভ হয়ে গেছে। বক্তারা বলেন, এ বছর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তাদের ইচ্ছে মতো ফসলরক্ষা বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা নির্ধারণ করেছে। গত বছর যেমন পিআইসি কমিটিতে যে কাউকে ঢুকিয়ে বাঁধ নির্মাণকাজের বাস্তবায়ন করেছিল। এবারও এমনটি হচ্ছে। বক্তারা বলেন, গতবছর পিআইসির সাইনবোর্ড বাঁধের দৃশ্যমান ও সঠিক স্থানে রাখা ছিল না, বেশিরভাগ পিআইসির সাইনবোর্ড করা হয়নি। যেগুলো করা হয়েছিল, সেগুলোর বেশিরভাগ বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। এবারও এমনটি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাউবো’র এমন দূর্নীতির কারণে হয়তো এবার ফসল হারানোর আশঙ্কা রয়েছে। তারা বলেন, প্রকৃত কৃষকদের সাথে নিয়ে পিআইসি গঠন করে দুর্নীতিবিহীন ফসলরক্ষা বাঁধের কাজ করতে হবে এবং হাওর বাঁচাও আন্দোলন সংগঠনকে সকল বিষয়ে অবগত করতে হবে পাউবো। তারা আরও বলেন, বছর বছর হাওর-নদী খননের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ আসে কিন্তু সঠিকভাবে খনন কাজ হয় নি। বরাদ্দের টাকা ভাগাভাগি ও লুটপাট হয়েছে। এবারও এমন দুর্নীতি হওয়ার আশঙ্কা রয়েছে। সুনামগঞ্জের হাওর ও নদী খনন খুবই জরুরি প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা