সুনামগঞ্জ , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : এমপি কয়ছর আহমদ বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : জামায়াত আমির ৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক : রিফাত রশিদ শিশুদের জ্ঞান-বিজ্ঞানে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল ‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত বাঁধ নিয়ে গভীর উদ্বেগ, মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি পাকা ধানে ত্রাহি অবস্থা কৃষকের মধ্যনগরের গুমাই নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন মে দিবসে সবেতনে ছুটি ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন সামনে মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা সোনালী চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন : বিলুপ্তির পথে ৬ গ্রাম ২৮ এপ্রিল থেকে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি আবহাওয়ার বিরূপ আচরণে হাওরের কৃষি : এখনই সমন্বিত পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭০০০ মে. টন ডিজেল সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় একটি সেতুর প্রতীক্ষায় কয়েক প্রজন্ম শ্রমিক সংকট ও জলাবদ্ধতায় বাড়ছে দুশ্চিন্তা আবহাওয়ার বিরূপ আচরণ : সংকটে হাওরাঞ্চলের কৃষি
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির নির্বাচন

খলিল রহমান আবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ০১:২৪:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ০১:২৪:০৭ পূর্বাহ্ন
খলিল রহমান আবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক পদে এবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংবাদিক-আইনজীবী খলিল রহমান। তিনি ২০২২ সালের নির্বাচনেও একই পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এবার কোষাধ্যক্ষ পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও লাইব্রেরির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এর নির্বাচন কমিশনার সমর কুমার পাল বুধবার এই দুজনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন। লাইব্রেরি কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৬ ডিসেম্বর। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ ছাড়া এবার ১১টি পদে ১৯জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতির দুটি পদের চারজন প্রার্থী হলেন অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, সুখেন্দু সেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও মোহাম্মদ আবুল হোসেন। সহ-সাধারণ সম্পাদকের দুটি পদে প্রার্থী আছেন তিনজন। তারা হলেন দেওয়ান গিয়াস চৌধুরী, অ্যাডভোকেট এ আর জুয়েল ও মো. আমিনুল হক। সদস্য পদের সাতটিতে প্রার্থী আছেন ১২জন। তারা হলেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট এনাম আহমদ, মো. উবায়দুর রহমান, মো. শাহীনুর রহমান, অ্যাডভোকেট আবুল হোসেন, প্রদীপ কুমার পাল, আলমগীর আহমদ তালুকদার, রিংকু চৌধুরী, সুহেল আলম, মোহাম্মদ সুবাস উদ্দিন, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, অ্যাডভোকেট ফজলুল হক। লাইব্রেরির ১৫টি পদের মধ্যে ১৩টি পদে দুই বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি হিসেবে পদাধিকার বলে রয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক; সিনিয়র সহ-সভাপতি সুনামগঞ্জ পৌরসভার মেয়র। এই দুইটি পদ বাদে বাকি ১৩টিতে ভোট হয়। এবার ভোটগ্রহণ হবে ২৬ ডিসেম্বর বৃহঃপতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এবার লাইব্রেরির দাতা ও আজীবন সদস্য হিসেবে ভোটার আছেন ৭৪৮জন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত

‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত