সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে : জেলা জামায়াত আমীর

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৯:৩৩:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৯:৩৩:৪৩ পূর্বাহ্ন
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে : জেলা জামায়াত আমীর
সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন, আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে। ভারতের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকেই আওয়ামী লীগ গুম, হত্যা করেছে। চরিত্রে রাজাকার, আলবদর, আলশামস কালিমা লেপন করার চেষ্টা করেছে। তিনি সোমবার বিকালে সুনামগঞ্জ পৌর জামায়াত আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপাধ্যক্ষ তোফায়েল আহমদ বলেন, আওয়ামী লীগ ভারতের তাঁবেদারি করতে গিয়ে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে ইতিহাস থেকে বিতাড়িত করেছে। সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে পাকিস্তানের চর সাজিয়েছে। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তীতে ভারত জাহাজ ভর্তি করে বাংলাদেশের স¤পদ যখন লুট করছিল। তখন সেক্টর কমান্ডার মেজর জলিল রুখে দাঁড়িয়েছিলেন। তাঁকে প্রথম রাজবন্দী হতে হয়েছে। প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান ভারত ও আওয়ামী লীগের কুকর্ম ক্যামেরাবদ্ধ করায় তাকে গুম, হত্যা করেছে। অন্যায়ের প্রতিবাদ করায় আওয়ামী লীগের আদর্শিক গুরু শেখ মুজিবুর রহমান বীরমুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে হত্যা করে সংসদে এসে দম্ভ করে কোথায় সিরাজ শিকদার বলে হুংকার দিয়েছিলেন। তোফায়েল আহমদ বলেন, শেখ মুজিবকন্যা শেখ হাসিনা ভারতের কাছে সবকিছু উজাড় করে দিয়ে বলেছেন ভারত এই ঋণ কখনো শোধ দিতে পারবে না। স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে এদেশের নিরপরাধ জামায়াত নেতৃবৃন্দকে হত্যা করেছে। বিএনপি, হেফাজতের নেতাকর্মীদের হত্যা করেছে। বিডিআরের দেশপ্রেমিক অফিসারদের হত্যা করেছে। সর্বশেষ জুলাই হত্যাকা-ের মাধ্যমে এদেশটাকে চিরতরে ভারতের কাছে তুলে দেওয়ার চূড়ান্ত মহড়া দিয়েছিল। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে ভারতেই আশ্রয় নিয়েছে। পৌর আমীর আব্দুস সাত্তার মোঃ মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ, সহকারী সেক্রেটারি এডভোকেট মোঃ নূরুল আলম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মেহেদী হাসান তুহিন, শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জসিম উদ্দিন, পৌর নায়েবে আমীর মাওলানা আজিজুল হক মাসুক প্রমুখ। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু