সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা

৩২০০ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৯:২৪:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৯:২৪:৫১ পূর্বাহ্ন
৩২০০ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
স্টাফ রিপোর্টার :: জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অপূর্ব চিসিমের পরিচালনা প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবুল হাসান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সভাপতি মো. বুরহান উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জের এপি ম্যানেজার স্টিপ তাপস চিসিম, প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী, উত্তম হালদার, দীপক বৈরাগী, প্যাটিশিয়া রিছিল প্রমুখ। সভায় বক্তারা বলেন, জেলার অসহায় দরিদ্র পরিবারের শিশুদের লেখাপড়া নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসা উচিত। ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ঝরেপড়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ সহায়তা করা হয়। বিভিন্ন সময়ে শিশুদের নিয়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাড়াচ্ছে ওয়ার্ল্ড ভিশন। সবাইকে এগিয়ে আসলে আগামীর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। সভা শেষে ওয়ার্ল্ড ভিশনের আওতায় ৩ হাজার ২শত নিবন্ধিত ও অনিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, টুথপেস্ট ও ব্রাশ বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, ওয়ার্ল্ড ভিশনের সহায়তা শিশুদের অনেক কাজে লাগছে। লেখাপড়া থেকে শুরু করে শিশুদের সুস্বাস্থ্য রক্ষায় ওয়ার্ল্ড ভিশনের সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন