সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

সিলেটে সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের দুই যুবক নিহত

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৭:৫৯:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৭:৫৯:০৫ পূর্বাহ্ন
সিলেটে সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের দুই যুবক নিহত
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকসার চালকসহ আরও চারজন আহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার লালারগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের আঞ্জব উল্লাহর ছেলে রুহুল আমিন (২৬) ও উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মুকিত (৪০)। স্থানীয়রা জানান, সিলেট শহরমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকসা মুখোমুখি সংঘর্ষে হয়। এতে চালক ও পাঁচজন যাত্রী হতাহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আব্দুল মুকিত ও রুহুল আমিনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি অটোরিকসা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকসার দুই যাত্রী নিহত হন এবং চালক ও এক নারীসহ অন্যরা আহত হয়েছেন। আহতদের বরাত দিয়ে ওসি মিজানুর আরও জানান, তারা পাঁচজন একটি অটোরিকসা ভাড়া করে জগন্নাথপুরের উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে দক্ষিণ সুরমার লালাবাজার সিলেট-ঢাকা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রুহুল আমিন ও আব্দুল মুকিত মারা যান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু