সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

​প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেলেন সুনামগঞ্জের সন্তান ডা. বিধান রঞ্জন রায়

  • আপলোড সময় : ১২-০৮-২০২৪ ১২:৪২:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৪ ১২:৪২:৩০ পূর্বাহ্ন
​প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেলেন সুনামগঞ্জের সন্তান ডা. বিধান রঞ্জন রায়

অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন সুনামগঞ্জের কৃতী সন্তান ডা. বিধান রঞ্জন রায়। রোববার (১১ আগস্ট) শপথ নেওয়ার পর তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। এখন নিয়োগ পাওয়া ১৬ উপদেষ্টার মধ্যে শুধু ফারুক-ই-আজম শপথ নেওয়ার বাকি থাকলেন। উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া ফারুক ই আজম দেশে না থাকায় তিনি শপথ নিতে পারেননি। অপরদিকে সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাকে দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

উল্লেখ্য, ময়মমনসিংহ মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় সুনামগঞ্জের জেলার মধ্যনগর উপজেলা সদরের বসিন্দা। তাঁর পিতার নাম ডা. গোপী রঞ্জন রায় পোদ্দার ও মাতা মাধবীলতা রায় পোদ্দার।

১৯৬৩ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সরকারি জুবিলী হাইস্কুল থেকে ১৯৭৯ সালে এসএসসি ও ১৯৮১ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ১৯৮৮ সালে এমবিবিএস স¤পন্ন করেন।
ডা. বিধান রঞ্জন রায়ের পিতা প্রয়াত ডা. গোপী রঞ্জন রায় পোদ্দার (এমবিবিএস) আমৃত্যু নিরলসভাবে হাওরবেষ্টিত মধ্যনগর এলাকার মানুষদের চিকিৎসা সেবা দিয়ে গেছেন। তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ক্ষেতমজুর সমিতির নেতা ছিলেন। ডা. গোপী রঞ্জন রায় পোদ্দারের তিন ছেলের মধ্যে প্রথম পুত্র অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দারের ছোটভাই বিকাশ রঞ্জন রায় পোদ্দার সপরিবারে কানাডাতে বসবাস করছেন এবং অপর ছোটভাই বিরেশ রঞ্জন রায় পোদ্দার একজন চলচ্চিত্র নির্মাতা। 

মনোচিকিৎসার পাশাপাশি অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার লেখালেখির সঙ্গেও জড়িত। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে সামাজিক চেতনার মনস্তত্ত্ব (২০১৬), এপিকুরস, আধুনিকতা ও আমরা (২০১৮), সিগমুন্ড ফ্রয়েড এবং অফ্রয়েডীয় ফ্রয়েডবাদীগণ (২০২০)। 

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা