সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

পাথারিয়া ইউপি সদস্য শহীদুল ইসলাম গ্রেফতার

  • আপলোড সময় : ১৩-১২-২০২৪ ১২:৫০:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৪ ০১:০০:৩৭ পূর্বাহ্ন
পাথারিয়া ইউপি সদস্য শহীদুল ইসলাম গ্রেফতার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম গ্রেফতার
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সুনামগঞ্জ সদর উপজেলার একটি মামলায় গ্রেফতার করা হয় তাকে। বৃহঃপতিবার বিকাল ৩টার দিকে পাথারিয়া ইউনিয়ন পরিষদ থেকে শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়। জানা যায়, ৪ আগস্ট সুনামগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নস্যাৎ করতে ব্যাপক নাশকতা করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেপ্টেম্বর মাসে ৯৯ জনের নাম উল্লেখ করে দ্রুতবিচার আইনে মামলা দায়ের করা হয়েছিল। এ মামলায় অজ্ঞাতনামা তালিকায় গ্রেফতার করা হয়েছে চেয়ারম্যান শহীদুল ইসলামকে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তাকে সুনামগঞ্জ সদর থানায় পাঠিয়ে দেবো। মামলাটি সদর থানার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ