সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

আসাদের পতন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরিকল্পনার ফল : খামেনি

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ০৮:৩৮:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ০৮:৩৮:২০ পূর্বাহ্ন
আসাদের পতন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরিকল্পনার ফল : খামেনি
সুনামকণ্ঠ ডেস্ক :: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ পরিকল্পনার ফল ছিল বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার (১১ ডিসেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তার এই বক্তব্য প্রকাশ করা হয়। খামেনি বলেছেন, সিরিয়ায় যা ঘটেছে, সেটির মূল পরিকল্পনা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কমান্ড রুমে। আমাদের কাছে এর প্রমাণ রয়েছে। সিরিয়ার এক প্রতিবেশী সরকারও এতে ভূমিকা রেখেছে। যদিও তিনি সরাসরি কোনও দেশের নাম উল্লেখ করেননি। তবে পর্যবেক্ষকরা মনে করছেন, তিনি তুরস্ককে ইঙ্গিত করেছেন। তুরস্ক দীর্ঘদিন ধরে আসাদবিরোধী বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে। ন্যাটো সদস্য তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে একাধিক অভিযান চালিয়ে কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের দমন এবং আসাদের পতনে সহযোগিতা করেছে। ইরান দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়ার আসাদ সরকারকে টিকিয়ে রাখতে আর্থিক সহায়তা এবং বিপ্লবী গার্ড বাহিনী মোতায়েন করেছে। আসাদের পতনের পরও ইরান ও সিরিয়ার মধ্যকার সম্পর্ক অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে ইরান একটি সর্বসমন্বিত সরকার গঠনের আহ্বান জানিয়েছে, যেখানে সিরিয়ার সব অংশের প্রতিনিধিত্ব থাকবে। খামেনি আরও বলেন, অধিক চাপ প্রয়োগ করা হলে প্রতিরোধ আরও শক্তিশালী হয়। অপরাধ যত বাড়বে, প্রতিরোধ ততই দৃঢ় হয়। লড়াই যত বাড়বে, প্রতিরোধ ততই সম্প্রসারিত হয়। তিনি দাবি করেন, ইরান শক্তিশালী এবং আরও শক্তিশালী হয়ে উঠবে। বক্তব্যে তিনি ইরান নেতৃত্বাধীন প্রতিরোধের অক্ষ জোটকে সমগ্র অঞ্চলে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন। সূত্র: রয়টার্স

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু