সুনামগঞ্জ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি

নিত্য যানজটে চরম ভোগান্তি

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ০৮:০৯:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ০৮:০৯:৩৩ পূর্বাহ্ন
নিত্য যানজটে চরম ভোগান্তি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট থেকে সুরমা মার্কেট পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় তীব্র যানজটের দৃশ্য চোখে পড়ে। এই যানজটের কারণে মানুষ চলাচলও প্রায় বন্ধ হয়ে যায়। উচ্ছেদ অভিযানে ফলের দোকান সরানোর পর অন্যান্য ব্যবসায়ীরা দখল করেছে এলাকার ফুটপাত। এই কারণে যানজট লেগে থাকায় প্রতিদিন সড়কে মানুষ ও যান চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। এইভাবে যানজট শহরের জেলা পরিষদের সামনে থেকে হাজীপাড়ার মুখ হয়ে কোর্ট পয়েন্ট, পুরাতন বাসস্ট্যান্ড থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত লেগে থাকে। প্রতিদিন সন্ধ্যায় ট্রাফিক পয়েন্ট থেকে সুরমা মার্কেট পর্যন্ত যানজট লেগে থাকে। শহরের যানজট নিরসনে ফুটপাতের দোকানপাট উচ্ছেদে কার্যকর অভিযানের দাবি স্থানীয়দের। পথচারী সাজিদ মিয়া বলেন, সুনামগঞ্জ শহরের যানজট নিরসন হবে না। কারণ ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত হচ্ছে না। লেখক ইকবাল হোসেন বলেন, মানুষের মধ্যে এখন সচেতনতার খুবই অভাব। যেখানে সরকারি নিষেধ, সেখানেই দখল নিতে ওঁৎ পেতে থাকেন অসাধু ব্যবসায়ীরা। এদের বিরুদ্ধে জেল জরিমানার মতো শাস্তি হওয়া প্রয়োজন। ব্যবসায়ী জাকির আহমদ বলেন, ট্রাফিক পয়েন্ট থেকে সুরমা মার্কেট পর্যন্ত ফুটপাত পরিচ্ছন্ন করে এসব সমস্যার স্থায়ী সমাধান জরুরি প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি