সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার
১৩ পদে ২২ জনের মনোনয়নপত্র জমা

শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির নির্বাচন

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৯:৫৯:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৯:৫৯:৪৪ পূর্বাহ্ন
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির নির্বাচন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৩টি পদে ২২জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার নির্বাচন কমিশনারের কাছে এই মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির ১৫টি পদের মধ্যে ১৩টি পদে দুই বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি হিসেবে পদাধিকার বলে রয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক; সিনিয়র সহ-সভাপতি সুনামগঞ্জ পৌরসভার মেয়র। এই দুইটি পদ বাদে বাকি ১৩টিতে ভোট হয়। এবারের নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। নির্বাচনে ১৩টি পদের মধ্যে নির্বাচন কমিশনারের কাছে সহ-সভাপতির অন্য দুটি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন, তারা হলেন অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, কবি ও লেখক সুখেন্দু সেন, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও মোহাম্মদ আবুল হোসেন। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন একজন, তিনি হলেন বর্তমান সাধারণ সম্পাদক সাংবাদিক-আইনজীবী খলিল রহমান। সহসাধারণ সম্পাদকের দুটি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন। তারা হলেন দেওয়ান গিয়াস চৌধুরী, অ্যাডভোকেট এ আর জুয়েল ও মো. আমিনুল হক। কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন একজন, তিনি হলেন মাহবুবুল হাছান শাহীন। সদস্য পদের সাতটি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩জন। তারা হলেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন, কাউসার আহমদ, অ্যাডভোকেট এনাম আহমদ, মো. উবায়দুর রহমান, মো. শাহীনুর রহমান, অ্যাডভোকেট আবুল হোসেন, প্রদীপ কুমার পাল, আলমগীর আহমদ তালুকদার, রিংকু চৌধুরী, সুহেল আলম, মোহাম্মদ সুবাস উদ্দিন, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, অ্যাডভোকেট ফজলুল হক। বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৫ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ২৬ ডিসেম্বর। এবার লাইব্রেরির দাতা ও আজীবন সদস্য হিসেবে ভোটার আছেন ৭৪৮জন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি