সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

জামালগঞ্জে পিআইসি গঠনে গণশুনানি অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১০-১২-২০২৪ ১১:৫৪:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৪ ১১:৫৪:০৯ পূর্বাহ্ন
জামালগঞ্জে পিআইসি গঠনে গণশুনানি অনুষ্ঠিত
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলার হালির হাওর, শনির হাওর ও মোহালিয়া হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে ২৩টি পিআইসি গঠনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে বেহেলী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে হাওরের কৃষকদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কাবিটা স্কীম প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, সদস্য সচিব পাউবো’র উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি, গণ্যমান্য প্রতিনিধি মো. আব্দুল মালিক, ফখরুল আলম চৌধুরী, সাংবাদিক প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বেহেলী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। গণশুনানি শেষে উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর বলেন, হাওরের ফসলরক্ষা বেড়ি বাঁধ নির্মাণে পিআইসি গঠনের লক্ষ্যে গণশুনানিতে আপনাদের কথা শুনেছি। আপনাদের যৌক্তিক মতামতের ভিত্তিতে কাবিটা নীতিমালা অনুযায়ী কৃষকদের মধ্য থেকে যাচাই-বাছাই করে পিআইসি গঠন করা হবে। আপনারা যারা পিআইসি’র কাজ পাবেন স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে বেড়ি বাঁধের কাজ করবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪