সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
নাগরিক সমাবেশ

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান

  • আপলোড সময় : ১০-১২-২০২৪ ১১:১৬:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৪ ১১:১৬:৩৯ পূর্বাহ্ন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান
স্টাফ রিপোর্টার :: ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ চাই’ -এই স্লোগানে সুনামগঞ্জে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে ও রূপান্তরের বাস্তবায়নে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী। নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব ও জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জনউদ্যোগের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু, গৌরবের মুক্তিযুদ্ধ সুনামগঞ্জ-এর সাধারণ সম্পাদক কবি মুনমুন চৌধুরী, নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক দিলারা বেগম, সুনামগঞ্জ জনকল্যাণ সংস্থা (সুজন)-এর নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য, বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক এন্ড্রো সলেমার, রিকসা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, নারীনেত্রী অ্যাড. মতিয়া বেগম, অ্যাড. ফাতেমা আক্তার রেখা, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দীন, জেলা উদীচীর সহ সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন, জাগরণীমুক্ত রোভার স্কাউট দলের দলনেতা আহসান রাজীব, সুনামগঞ্জ সদর যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক মো. নূর আহমেদ রানা প্রমুখ। সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সমাজের সচেতন নাগরিকবৃন্দকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী