সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

বিশ্বম্ভরপুরে দুঃস্থদের মাঝে দুম্বার মাংস বিতরণ

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৬:২১:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৬:২২:৫৬ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে দুঃস্থদের মাঝে দুম্বার মাংস বিতরণ
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুরে সরকারিভাবে সৌদি আরব থেকে আসা অসহায় ও দুঃস্থদের জন্য বরাদ্দ করা দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে উপজেলার ধনপুর ইউনিয়নে অসহায় ও দুস্থ ৪২টি পরিবারের মাঝে দুম্বার মাংস বিতরণ করেন ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিলন মিয়া। এছাড়াও তিনি দুম্বার মাংসের ৮ প্যাকেট (২৪ কেজি) পরিষদের সদস্যদেরকে বিতরণ করার জন্য দিয়েছেন। তারাও পর্যায়ক্রমে অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করবেন বলে জানানো হয়েছে। এসময় বিভিন্ন গ্রাম থেকে আসা অসহায় ও দুঃস্থ পরিবারের সদস্যরা দুম্বার মাংস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। জানা যায়, দরিদ্র ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রতিবছর বাংলাদেশে দুম্বার মাংস পাঠায় সৌদি সরকার। তালিকা অনুযায়ী দুম্বার মাংস দুঃস্থ, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের নির্দেশ দেওয়া হয়ে থাকে। ধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিলন মিয়া বলেন, নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত দুম্বার মাংস দুঃস্থ ও এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে। তিনি বলেন, ধনপুর ইউনিয়নে আসা ১২ প্যাকেট, এর মধ্যে সকল ইউপি সদস্যদেরকে বিতরণের জন্য ৮ প্যাকেট দিয়েছি। তারাও পর্যায়ক্রমে দুম্বার মাংসগুলো বিতরণ করবেন। পাশাপাশি আমি নিজে ১২ কেজি দুম্বার মাংস ৪২ জন গরিব দুঃখী ও অসহায় মানুষের মাঝে বিতরণ করেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা