সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০২:১৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০২:১৪:১৯ অপরাহ্ন
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: দৈনিক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে ‘সুনামকণ্ঠ সাহিত্য পরিষদে’র সভাপতি মো. দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির ও প্রগতি লেখক সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নির্মল ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি সাজাউর রহমান, সদস্য ডা. এম আর শামীম, আছকির তালুকদার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউর রহমান, কবি সুবল বিশ্বাস, তানভীর আহমেদ, বিকাশ চন্দ, শাহ কামরুজ্জামান, আহমেদ নুর আলবাব, আদিল আরমান, শম্পা শিমু। সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা ও ছড়া আবৃত্তি করেন অনুপ তালুকদার, সাজাউর রহমান, সুবল বিশ্বাস, সার্জেন্ট অব. জিয়াউর রহমান, শম্পা শিমু, বিকাশ চন্দ। দেশাত্মবোধক গান পরিবেশন করেন আদিল আরমান। সাহিত্য আড্ডা পরিষদের পক্ষ থেকে প্রধান আলোচকদের কাব্যগ্রন্থ ‘স্থির হয়ে আছে’ উপহার দেয়া হয়। উল্লেখ্য, প্রতি শনিবার সন্ধ্যায় ৫:৩০টায় সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় সাহিত্য অনুরাগীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর