সুনামগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’

টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল জব্দ, আটক ৫

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ১২:৩৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৯:৪৪:০২ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল জব্দ, আটক ৫
স্টাফ রিপোর্টার :: টাঙ্গুয়ার হাওরে বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫ জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে। গত বৃহ¯পতিবার রাত ৮টায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে হাওরের বিভিন্ন অংশে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে সংঘবদ্ধ হয়ে একটি সিন্ডিকেট মাছ ধরছে - এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের নেতৃত্ব উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. হাসিবুল তারেক, উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানা ও গোলাবাড়ী, রামসিংহপুর ও রূপনগর আনসার ক্যাম্পের আনসার সদস্যরা হাওরে অভিযান চালিয়ে ৫০০ মিটার কারেন্ট জাল, চায়না দোয়ারি জালসহ ৪টি নৌকা ও ৫ জন জেলেকে আটক করে। জাল ও নৌকার মূল্য ৩ লক্ষ টাকা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতে জেলেদের প্রত্যেককে ১ হাজার টাকা করে সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা করেন ও জব্দ জালগুলো আগুনে পুড়িয়ে দেন। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে অনিয়মকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আর কোনো অনিয়ম সহ্য করা হবে না। হাওরের মাছ, গাছ, পাখি, জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চলবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও

বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও