সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

কনকনে শীতের দাপট

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ১২:২৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ১২:২৪:১৬ পূর্বাহ্ন
কনকনে শীতের দাপট
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে গত দু’দিন ধরে বেড়েছে শীতের দাপট। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কনকনে শীতে নাকাল হাওরাঞ্চলের মানুষ। শুক্রবার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, শীতের প্রকোপ বেড়েছে। সকালের দিকে কুয়াশা ভেদ করে সূর্য উঠলেও ঝলমলে রোদের সকাল ছিল না। প্রকৃতি জুড়ে দেখা গেছে কুয়াশাচ্ছন্ন প্রকৃতি। তবে এর তেমন প্রভাব পড়েনি কোনো কাজকর্মে। সকালেই কাজে যেতে দেখা গেছে দিনমজুর, কৃষক থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে। শ্রমিক কামাল মিয়া, নাসির উদ্দিনসহ কয়েকজন জানান, গত কয়েকদিন ঝকঝকে সকাল দেখা গেলেও শুক্রবার কুয়াশার চাদরে ঢাকা ছিল প্রকৃতি। মাঝে মাঝে সূর্যের মুখ দেখা গেছে। সন্ধ্যার পর থেকে কনকনে ঠান্ডা লাগে। সকালে কাজে বের হলে শীত বেশি মনে হয়। কাজে যেতে মন না চাইলেও পরিবারের কথা চিন্তা করে কাজে বেরিয়েছি। রিকসা চালক সৈয়দ আহমদ বলেন, শীতে খুব ঠান্ডা লাগে। অনেক সময় জ্বর-সর্দি, কাঁশি হয়। কিন্তু কি করবো। সংসার তো চালাতে হয়। স্থানীয়রা বলছেন, সন্ধ্যার পর থেকেই শুরু হয় ঠান্ডা বাতাস। রাত বাড়তে থাকলে বাড়ে কনকনে শীতের প্রকোপ। সাধ্য অনুযায়ী শীত নিবারণে লেপ, কম্বল ও কাঁথা নিতে হচ্ছে রাতে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ