সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

বেশি দামে ধান-চাল বিক্রির চক্রান্ত প্রতিহত করুন

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ১২:৩৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ১২:৩৫:৪৩ অপরাহ্ন
বেশি দামে ধান-চাল বিক্রির চক্রান্ত প্রতিহত করুন
গণমাধ্যমে (দৈনিক সুনামকণ্ঠ : ২ ডিসেম্বর ২০৪) প্রকাশ, “সুনামগঞ্জে ২০২৪-২০২৫ মওসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় আশানুরূপ ফলন পেয়েছেন চাষীরা। এ পর্যন্ত প্রায় ৫০ ভাগের বেশি ধান কাটা শেষ হয়েছে। লক্ষ্যমাত্রা ছাপিয়ে আরো প্রায় ৩ হাজার মেট্রিক টন ধান উৎপাদন সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি বিভাগ।” এমন খবরে জনসমাজে ধান-চালের দাম কমে সহনীয় মাত্রায় নেমে আসবে এই স্বাভাবিক প্রত্যাশা জাগ্রত হয়েছে। এর বিপরীতে রাজনীতিক সমাজ, যাঁরা রাষ্ট্র পরিচালনা করেন, তাঁদের কাছে প্রত্যাশা করা হচ্ছে যে, তাঁরা ধান-চালের দাম কমিয়ে আনার ব্যবস্থা করবেন। কিন্তু উচ্চ মুনাফা নিশ্চিতকরণে দারুণ দক্ষ মুক্তবাজার অর্থনীতি দেশের ভেতরে চালু রেখে ব্যাপারটা বলা যতো সহজ করাটা ততোটাই নয়, বরং তার চেয়েও বহুগুণে কঠিন। কারণ ধানের দাম বাড়ানো হয় মজুদ প্রক্রিয়া চালু রেখে বাজারে চাহিদার চেয়ে যোগান কমিয়ে দিয়ে এবং সেটা করা হয় দেশের ধান-চালের বাজার নিয়ন্ত্রকদের চক্র (সিন্ডিকেট) তৈরি করে। এবংবিধ চক্র ভাঙতে না পারলে কোনও দিনই ধান-চালের দাম সহনীয় পর্যায়ে নামানো যাবে না। আপাতত আমরা এর বেশি কীছু বলতে চাই না। বলতে গেলে কথায় কথা বাড়বে। কেচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে। অন্তর্বর্তী সরকারকে কেবল বলি, ধান-চালের ব্যবসা নিয়ন্ত্রকদের চক্র গড়ে তোলে বেশি মুনাফা নিশ্চিত করার লক্ষ্যে বেশি দামে ধান-চাল বিক্রি করার চক্রান্তকে বানচাল করে দিয়ে জনসমাজের পকেট কাটা প্রতিহত করুন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি