সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৯:২৪:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৯:২৪:৩১ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত
স্টাফ রিপোর্টার :: ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ট্রাক উল্টে অটোরিকসাকে চাপা দিলে শিহাব উদ্দিন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পেশায় সিএনজিচালিত অটোরিকসা চালক শিহাব উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও হায়াতপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সিলেটগামী একটি ট্রাক সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে পৌঁছামাত্র ডিভাইডারে সঙ্গে ধাক্কা লেগে উল্টে অটোরিকসার ওপর পড়ে যায়। এ সময় চাপা পড়া অটোরিকসার ভেতরে থাকা তিনজনের দু’জন বেরিয়ে আসতে সক্ষম হলেও শিহাব ট্রাকের নিচে চাপা পড়েন। স্থানীয়রা উল্টে থাকা ট্রাক সরিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় জনতা মিলে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প