সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

বালিশ চাপা দিয়ে স্ত্রীকে খুন:স্বামী আটক

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৯:১৯:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৯:১৯:১২ পূর্বাহ্ন
বালিশ চাপা দিয়ে স্ত্রীকে খুন:স্বামী আটক
স্টাফ রিপোর্টার :: পারিবারিক কলহের জেরে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমাদবাদ গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় স্বামী সাইদী চৌধুরীকে (২৩) আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ মাস পূর্বে ভালোবেসে পরিবারের অমতে একই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে আছান নবীর মেয়ে রাকিবাকে (২২) বিয়ে করেন আহমদাবাদ গ্রামের আকলুস মিয়া চৌধুরীর ছেলে সাইদী চৌধুরী। বিয়ের পর দাম্পত্য জীবন কিছুদিন ভালো চললেও পারিবারিক নানা বিষয় নিয়ে সাইদী ও রাকিবার মধ্যে অসন্তুষ্টি দেখা যায়। রবিবার সকালে পারিবারিক কলহের জেরে স্বামী সাইদী চৌধুরী ক্ষুব্ধ হয়ে বালিশ চাপা দিয়ে স্ত্রী রাকিবাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। এসময় স্থানীয়রা টের পেয়ে ঘাতক স্বামীকে আটক করে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে স্বামী সাইদীকে আটক করে থানায় নিয়ে আসে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। রাতে গ্রামের বাড়িতে দাফন করা হয় গৃহবধূর মরদেহ। এদিকে চাঞ্চল্যকর এই হত্যাকা-ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘাতক স্বামীর সাইদীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহত রাকিবার পরিবার। নিহতের মা আয়বানু বলেন, প্রায় সময় পরিবারের তুচ্ছ বিষয় নিয়ে আমার মেয়েকে নির্যাতন করতো জামাই ও তার পরিবারের সদস্যরা। ঘটনার দিনও এই নিয়ে আমার মেয়ের সাথে কথা হয়েছে। সে অনেক কান্নাকাটি করেছে। আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। হত্যাকারীর ফাঁসি চাই। সুনামগঞ্জ সদর থানার ওসি মো. নাজমুল হক বলেন, স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সাইদী চৌধুরীকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে হত্যার দায় স্বীকার করেছে। পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার কথা জানান এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ