সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ডাকুয়ার হাওরের ফসলের সুরক্ষায় প্রকল্পের দাবি কৃষকদের

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ১২:৫৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ১২:৫৫:১১ পূর্বাহ্ন
ডাকুয়ার হাওরের ফসলের সুরক্ষায় প্রকল্পের দাবি কৃষকদের
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ও কাঠইর ইউনিয়ন নিয়ে বিস্তৃত ডাকুয়ার হাওরে ফসলরক্ষা বাঁধ না থাকায় প্রতি বছরই অরক্ষিত থাকে হাওরের প্রায় ১০০ হেক্টর জমি। তাই ফসলের নিশ্চয়তার জন্য ভৈষবেড়-মোহনপুর ও পৈন্দা-ভৈষবেড় বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন হাওরের কৃষকরা। ফসলরক্ষা বাঁধ নির্মাণের এই মওসুমে প্রকল্প দেওয়ার জন্য এবার দাবি তুলেছেন কৃষকরা। কৃষকরা জানান, ডাকুয়ার হাওরে দুটি ইউনিয়নের ১০টি গ্রামের প্রায় ১০০ হেক্টর বোরো জমি রয়েছে। ডাকুয়ার হাওরে মোহনপুর, পৈন্দা, ভৈষবেড়, শাখাইতি, নোয়াগাঁও, গুলেরগাঁও, কাঠইর, কলাইয়া, শান্তিপুরসহ অন্তত ১০টি গ্রামের কৃষকরা বোরো চাষ করেন। সুরমা নদী পুরাতন সুরমা নদীতে পানি বাড়লেই নদীর তীর উপচে সহজে হাওরে পানি প্রবেশ করে ফসলহানির ঘটনা ঘটে। তাই কৃষকরা ফসলের সুরক্ষায় ভৈষবেড় থেকে মোহনপুর মাদরাসা পর্যন্ত ও বৈষভেড় থেকে পৈন্দা বাজার পর্যন্ত বাঁধ দেওয়ার দাবি জানিয়ে আসছেন। এখানে দুটি বাঁধ হলে কখনো হাওরের ফসলডুবি ঘটবেনা বলে জানান তারা। গত বছর এসিল্যান্ড অফিস, কৃষি অফিস ও পানি উন্নয়ন বোর্ডের এসও আশরাফুল সিদ্দিকীও সরেজমিন গিয়ে বাঁধের প্রয়োজনীয়তা বিষয়ে মতামত দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক কারণে প্রকল্পটি বাঁধ পড়ে। বঞ্চিত থাকে ১০ গ্রামের মানুষ। এবার মওসুমের শুরুতে আবারও বাঁধের দাবি জানিয়েছেন কৃষকরা। তারা এ জন্য প্রকল্প বাস্তবায়ন কমিটির জেলা সভাপতি জেলা প্রশাসক ও সদর উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদনের প্রস্তুতি নিয়েছেন। মোহনপুর গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন, ডাকুয়ার হাওরটি প্রতি বছর অরক্ষিত থাকে। আমরা বারবার দাবি জানালেও গত সরকার আমাদের দাবি শুনেনি। ভৈষবেড়-মোহনপুর ও ভৈষবেড় পৈন্দা পর্যন্ত বাঁধ দেওয়া হলে আমাদের ফসল সুরক্ষিত থাকবে। তাই এবার প্রকল্প দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাই। ইউপি সদস্য সফর আলী বলেন, ভৈষবেড়-মোহনপুর ও ভৈষবেড়-পৈন্দা পর্যন্ত বাঁধ দেওয়া জরুরি। এটি হলে ফসলের সুরক্ষার পাশাপাশি মানুষের নানামুখি উপকার হবে। সহজে হাওর থেকে ধান পরিবহনসহ যাতায়াতেরও সুবিধা হবে। তাই কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি এখানে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প দেওয়া হোক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ