সুনামগঞ্জ , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বিশ্বম্ভরপুর পিএফজি’র মতবিনিময় সভা

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৮:৩৪:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৮:৩৪:৫১ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুর পিএফজি’র মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আখতারুজ্জামান এবং কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব-এর কেন্দ্রীয় সভাপতি জামিল চৌধুরীর সাথে মতবিনিময় সভা করেছে বিশ্বম্ভরপুর পিএফজি। বুধবার বিকেলে সুনামগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্বম্ভরপুর পিএফজি’র এম্বাসেডর আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে মতবিনিয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব-এর কেন্দ্রীয় সভাপতি জামিল চৌধুরী, দৈনিক সুনামকণ্ঠ স¤পাদক বিজন সেন রায়, দিরাই পিএফজি’র সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুর। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের মাঠ সমন্বয়কারী কুদরত পাশা। বক্তব্য রাখেন বিশ্বম্ভপুর পিএফজির সমন্বয়কারী ফুলমালা, এম্বাসেডর মোর্শেদ মিয়া, নারী এম্বাসেডর স্বপ্না আক্তার, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ, সংগীতা হাজং, সিরাজ খন্দকার, উর্মিলা হিজরা প্রমুখ। অতিথিবৃন্দ পিএফজিকে ধন্যবাদ জানিয়ে বলেন, শান্তি সম্প্রীতি বজায় রাখতে যে কাজটি করা হচ্ছে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত প্রশংসীয় একটি কাজ। বাংলাদেশের এ মুহূর্তে শান্তি সম্প্রীতি বজায় রাখার কাজটা অত্যন্ত জরুরি। আমরা সবাই এ দেশের মানুষ। দেশটা সকলের, তাই দেশের শান্তিই আমাদের সকলের শান্তি। এ সময় উপস্থিত ছিলেন, ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের সাগর দেবনাথ, সুষ্পা হাজং, সুইটি পাল, মুন আচার্য প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা

শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা