সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
​হাজারো মানুষের মানববন্ধন

সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবি

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ১১:৫৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ১১:৫৯:৫১ অপরাহ্ন
সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবি
দেশব্যাপী সনাতনী ধর্মাবলম্বীদের উপর অত্যাচার, নির্যাতন, লুটপাট, উপাসনালয়, মঠ, মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন হাজারো মানুষ। ‘সুনামগঞ্জের সর্বস্তরের সনাতনীবৃন্দ’-এর ব্যানারে শনিবার বিকেলে শহরের আলফাত স্কয়ারে এই কর্মসূচি পালিত হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত হামলা, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের প্রতিবাদে এই মানববন্ধনে নানা শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি সংবলিত পোস্টার দেখা যায়। পোস্টারে লেখা ছিল- ‘আমার মাটি আমার মা, ছেড়ে কোথাও যাব না’, ‘আমারও তো রক্ত লাল, সইবো আর কতকাল’, ‘মন্দির ভেঙে উদযাপন কেন’, ‘বৈষম্যবিরোধী মানববন্ধন - সেভ বাংলাদেশি হিন্দু’। মানববন্ধনে অংশগ্রহণকারীর বিভিন্ন স্লোগানও দেন। তারা আওয়াজ তুলেন- ‘তুমি কে আমি কে - বাঙালি বাঙালি’, ‘তোমার দেশ, আমার দেশ - বাংলাদেশ বাংলাদেশ’, ‘মন্দিরে হামলা কেন - জবাব চাই জবাব চাই’।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর নানা নির্যাতন ও ধর্মীয় প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অনেকে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। তারা বলেন, আমরা বাঙালি, ১৯৭১ সালে দেশ স্বাধীনে আমাদের অবদান রয়েছে। কিন্তু কেন আমাদের উপর নির্যাতন হবে? তা আমরা মেনে নিতে পারছি না। আমরা চাই শান্তি ও নিরাপত্তা। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক, নতুনপাড়া ঠাকুরবাণী আশ্রমের সভাপতি প্রদীপ পাল নিতাই, শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজয় তালুকদার বিজু, কেন্দ্রীয় দুর্গাবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, ইসকন মন্দিরের মহাপ্রভু রাজশ্যাম গোপাল দাস, রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চন্দন প্রসাদ রায়, সাবেক পৌর কাউন্সিলর কলি তালুকদার আরতি, অ্যাড. প্রণব কান্তি দাস, বিশ্বজিৎ সরকার, মন্তোষ চন্দ, হরিপদ রায়, নারায়ণ চক্রবর্তী, মিলু চৌধুরী, হিমাদ্রী রায় প্রান্ত প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা